রঙের নকশায় দেশাত্মবোধ ও সচেতনতার বার্তা, কুমারগঞ্জে ছয় স্কুলের রঙ্গোলি প্রতিযোগিতা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-রঙের নকশায় দেশাত্মবোধ ও সামাজিক সচেতনতার বার্তা। শনিবার কুমারগঞ্জের কিষাণ মান্ডি চত্বরে ছয়টি বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হল রঙ্গোলি প্রতিযোগিতা। ‘সেবার রঙ্গে, দেশের সঙ্গে’ ভাবনাকে সামনে রেখে কুমারগঞ্জ ব্লকের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন দুপুরে কিষাণ মান্ডি চত্বরে প্রতিযোগিতায় অংশ নেওয়া পড়ুয়ারা রং ও বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করে নানা…

Read More

মালদার বন্যাকবলিত ৭ হাজার পরিবারের হাতে সাহায্য, মানিকচকে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি।

মানিকচক, নিজস্ব সংবাদদাতা:- মালদার মানিকচকের ভূতনি, সহ মালদহের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে সাহায্য প্রদান করতে আগামী ৮ই অক্টোবর মানিকচকের মথুরাপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার জেরে শনিবার দেখা জোড় তৎপরতা, মুখ্যমন্ত্রীর সভাস্থল ও হেলিপ্যাড পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক গৌর চন্দ্র মন্ডল সহ মানিকচক ব্লক ও জেলা প্রশাসনের আধিকারিকেরা।জানা গেছে, মানিকচক কলেজ ময়দানে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার…

Read More

কৃষকদের পাশে আদিনা সমবায় হিমঘর, উদ্বোধন অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- ভালো কাজের পুরস্কার পেল আদিনা সমবায় হিমঘর কর্তৃপক্ষ। আলু বিজ কোম্পানির কাছ থেকে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পেল মালদার এই হিমঘর কর্তৃপক্ষ। শনিবার হিমঘর কর্তৃপক্ষের উদ্যোগে অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্স এর উদ্বোধন করেন সাংসদ খগেন মুর্মু। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, সমবায় আধিকারিক সুতনুকা চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী অজয় গাঙ্গুল,…

Read More

২৪ দিনেই মালদা মেডিকেলে ৫৫ শিশুর মৃত্যু, ৩৫ জনই অপুষ্ট ছিল বলে দাবি কর্তৃপক্ষের।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – ফের শিশুমৃত্যু নিয়ে উদবেগ মালদা মেডিকেলে। চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫জন শিশুর। একই দিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৫ জনের। এর পেছনে অপুষ্টি ও নাবালিকা অবস্থায় গর্ভবতী হওয়াকেই দায়ী করছে মালদা মেডিকেল কর্তৃপক্ষ।উল্লেখ্য, অগাস্ট মাসে ২৭ তারিখ পর্যন্ত মালদা মেডিকেলে মৃত্যু হয়েছিল ৮৯টি শিশুর৷ অবশেষে গত ২৯…

Read More

রামলালকে দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি! ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ১৫ বছরের কিশোরের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে হাতি ‘রামলাল’-কে দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে শালবনী থানার অন্তর্গত গোদাপিয়াশাল রেঞ্জের ঘাঘরাশোল এলাকায়। মৃত কিশোরের নাম শুভদীপ মাহাতো, বয়স ১৫ বছর। সে শালবনী ব্লকের চ্যাঙশোল এলাকার বাসিন্দা এবং শালবনী মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার…

Read More

চায়ের দোকানে হামলা, রাস্তায় ফেলে মারধর—মেদিনীপুরে বিজেপি কর্মীর মৃত্যু।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের হাতিহলকায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য। শনিবার সকালে কদমতলা বাজার এলাকায় চা খেতে গিয়ে আক্রান্ত হন ৩২ বছরের সামশের বিশ্বাস। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ভাগ্নে জাফরকে সঙ্গে নিয়ে চা খেতে এসেছিলেন সামশের। তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন বিজেপি কর্মীও। চায়ের…

Read More

৬০ বছরের পথচলা উদযাপন, বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন বীরসিংপুর পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের বীরসিংপুর পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় এই বিশেষ দিন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন। বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষকে…

Read More

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে তৃণমূল, কলকাতার ৩৯ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের খবর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলে কলকাতায় বিক্ষোভ মিছিল করল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের একাংশ। শুক্রবার বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের নেতৃত্বে এবং তৃণমূল যুবনেতা মহম্মদ মাজিদের উদ্যোগে এই বিক্ষোভ…

Read More

এক্সিট পয়েন্ট থেকে CCTV, অগ্নিনির্বাপণ—মালদায় পুজো মণ্ডপে নিরাপত্তা তদারকিতে পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- দুর্গাপুজোকে কেন্দ্র করে শহরজুড়ে যখন জোরকদমে প্রস্তুতি চলছে, তখন নিরাপত্তা ব্যবস্থায় কোনওরকম খামতি রাখতে চাইছে না মালদা জেলা পুলিশ প্রশাসন। পুজোর আগে শহরের একাধিক বিগ বাজেটের দুর্গাপুজো মণ্ডপ ঘুরে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা তদারকি করলেন পুলিশ আধিকারিকরা।মালদা শহরের শান্তি ভারতী পরিষদ, শিবাজী সংঘ, সর্বজয় ক্লাব-সহ একাধিক বড় বাজেটের পুজো মণ্ডপ পরিদর্শন…

Read More

সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’, মালদায় সার্ধশতবর্ষ উদযাপনে উপস্থিত স্কুলশিক্ষামন্ত্রী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হল মালদা শহরের অরবিন্দ পার্ক সরস্বতী শিশু মন্দিরে। বিদ্যা ভারতী পরিচালিত এই বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণ। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি, বিশিষ্ট সমাজসেবী অজয় গাঙ্গুলি, প্রতাপ সিং সহ…

Read More