প্রায় ২ কিমি রাস্তা ও কালভার্ট নির্মাণের কাজের সূচনা গঙ্গারামপুর পৌরসভার ১০নং ওয়ার্ডে।
গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- গঙ্গারামপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণে ডোবাপাড়া থেকে বুরুজপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ঢালাই রাস্তা নির্মাণের কাজের শুভ সূচনা করলেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র । একই সঙ্গে রাস্তার মাঝখানে একটি কালভার্ট নির্মাণের কাজেরও সূচনা করা হয় । পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ করা…

