দ্বিতীয় দফার ভোটে নেতাজি ইনডোরে তুঙ্গে প্রস্তুতি, চূড়ান্ত ব্যস্ত প্রশাসন।
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- আগামীকাল রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন। আর এই গুরুত্বপূর্ণ পর্যায়ের ভোট পরিচালনার জন্য উত্তর কলকাতার প্রাণকেন্দ্র নেতাজি ইনডোর স্টেডিয়ামে এখন তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। এই স্টেডিয়ামটি এবার উত্তর কলকাতা (North) জেলার জন্য প্রধান ডি.সি.আর.সি (DCRC) বা ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভিং সেন্টার হিসেবে কাজ করছে। নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে এবার মোট ৭টি বিধানসভা কেন্দ্রের (ACs)…

