কালীঘাটে পুজোর পর মমতার বাড়িতে জয়া বচ্চন, অভ্যর্থনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- পালাবদলের পর এই প্রথম কলকাতা সফরে অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির রাজ্য সভার সাংসদ জয়া বচ্ছন। বৃহস্পতিবার কলকাতা আসেন জয়া, পুজো দেন কালীঘাট মন্দিরে, সেখান থেকেই চলে যান কালীঘাটে মমতা বন্দোপাধ্যায়ের বাস ভবনে, সেখানেই তাকে স্বাগত জানান অভিষেক বন্দোপাধ্যায়। রাজনীতি হোক বা ব্যক্তিগত সম্পর্ক,মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক তার, ২০২১ এর বিধানসভা…

Read More

রান্নার গ্যাসের দাম ও ১০০ দিনের কাজের দাবিতে চন্দ্রকোনা রোডে সিপিএমের বিক্ষোভ মিছিল।

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা রোড :- রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম, ১০০ দিনের কাজের বকেয়া মেটানো ও তা পুনরায় চালু করা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হলো বামেরা। সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা এই পরিস্থিতিকে হাতিয়ার করে আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেয় সিপিআই(এম)। দলীয় কর্মী-সমর্থকদের স্লোগানে আজ উত্তাল হয়ে…

Read More

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে তৃণমূল নেতা অপার্থিব ইসলাম ফাগুন গ্রেপ্তার।

খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:— স্থানীয় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম ফাগুন কে মঙ্গলবার খণ্ডঘোষ থানার পুলিশ গ্রেফতার করেছে। সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলাবাজি, বিরুদ্ধে রাজনীতি কর্মীদের ওপর চাপ, হুমকি ও ভয় দেখানো তদন্তের অংশ হিসেবে গ্রেফতার করা হয়েছে।প্রাথমিক তদন্তে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যাওয়ায় আইনানুযায়ী আটক করা হয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে গ্রেফতারের…

Read More

উচ্ছেদের আতঙ্কে সোদপুরের হকাররা, বিধায়কের দপ্তরে স্মারকলিপি ৫০০-রও বেশি দোকানদারের।

পানিহাটি, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যজুড়ে বেআইনি দখলমুক্তকরণ অভিযানের আবহে উচ্ছেদের আতঙ্কে সোদপুর স্টেশন রোডের কয়েকশো হকার। দীর্ঘদিনের জীবিকা রক্ষার দাবিতে ৫০০-রও বেশি হকার পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের নতুন কার্যালয়ে স্মারকলিপি জমা দেন। তাঁদের অভিযোগ, প্রশাসনের মাইকিংয়ের পর থেকেই দোকান ভাঙার আশঙ্কায় দিন কাটছে।হকারদের দাবি, সোদপুর ট্রাফিক মোড় থেকে সোদপুর ব্রিজ পর্যন্ত প্রায় ৫০০টি দোকানের সঙ্গে জড়িয়ে…

Read More

গয়েশপুরে ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে বঙ্গীয় হিন্দু সমাজের বৃক্ষদান কর্মসূচি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গয়েশপুরে বঙ্গীয় হিন্দু সমাজের পক্ষথেকে ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপন করা হলো।এবং সেই উপলক্ষে বৃক্ষ দান কর্মসূচি সংগঠিত করে বঙ্গীয় হিন্দু সমাজের কার্য কর্তারা।প্রসঙ্গত ডাঃ বিধান চন্দ্র রায় ১৮ ৮২ সালে ১ লা জুলাই জন্মগ্রহণ করেন এবং ১৯৬২ সালের ১ লা জুলাই তার মৃত্যু হয়।তিনি ছিলেন একজন কিংবদন্তীতুল্য চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী,…

Read More

মাতলা নদীর চরে অবৈধ ক্যাফেতে প্রশাসনের বুলডোজার, ক্যানিংয়ে শুরু ভাঙার অভিযান।

ক্যানিং, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মৌখালী এলাকায় মাতলা নদীর চরে অবৈধভাবে গড়ে ওঠা ‘অরণ্যের কুলে’ নামে ক্যাফে ভাঙার কাজ শুরু করল জেলা প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৯ জুনের মধ্যে ক্যাফেটির মালিক ইমরান মোল্লাকে নিজ দায়িত্বে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযোগ, ইমরান মোল্লা হলেন শওকাত মোল্লার ছেলে। তবে নির্ধারিত…

Read More

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত একাধিক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, ঘটনায় কমবেশি করে আহত হয়েছে পাঁচ থেকে ছয় জন বাস যাত্রী,ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের বোষ্টম মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে গড়বেতা থেকে বদনগঞ্জ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় যাত্রীবাহী বাসটি। ঘটনার খবর…

Read More

মহিলাদের সুরক্ষায় নতুন উদ্যোগ, চন্দ্রকোনা রোডে উদ্বোধন নারী সহায়তা কেন্দ্রের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে পালাবদলের পর রাজ্যের নারীদের সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। সেই বার্তা কে সামনে রেখে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা জেলা পুলিশের নির্দেশে গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসে উদ্বোধন করা হলো নারী সহায়তা কেন্দ্র। জানা গিয়েছে এই সহায়তা কেন্দ্র থেকে সাইবার ক্রাইম বিষয়ক সহ বিভিন্ন…

Read More

গ্যাসের মূল্যবৃদ্ধি-সহ একাধিক দাবিতে চন্দ্রকোনা রোডে সিপিআই(এম)-এর বিক্ষোভ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, ১০০ দিনের কাজের বকেয়া টাকা প্রদান সহ একাধিক দাবিদাবা নিয়ে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে বিক্ষোভ মিছিল ও BDO কে স্মারকলিপি প্রদান করল CPI(M) নেতৃত্ব। এই দিন এই মিছিলে কয়েকশো CPI(M) কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। এই দিন উপস্থিত…

Read More

কোলাঘাটে চালু হলো ‘টোটো অ্যাম্বুলেন্স’, গ্রামাঞ্চলে জরুরি স্বাস্থ্য পরিষেবায় নতুন উদ্যোগ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সাধারণ মানুষের স্বার্থে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের টোটো এ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন। কোলাঘাট নতুন বাজার সংকেত ক্লাবের উদ্যোগে আর্ত মুমুর্ষদের সেবায় চালু হল টোটো এ্যাম্বুলেন্স পরিষেবা। সংস্থার পক্ষে এই এ্যাম্বুলেন্সের ব্যয়ভার বহনকারী তথা মূখ্য উদ্যোক্তা ডাঃ শ্যামল আদক জানান,গ্রামের সংকীর্ণ রাস্তা থেকে পাড়ার গলি, তস্য গলির ভিতর মানুষের উঠান পর্যন্ত অনায়াসে মুমুর্ষদের…

Read More