গড়বেতা কলেজে রেগিং রোধে সচেতনতা শিবির, উপস্থিত জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রেগিংয়ের মতো সামাজিক ব্যাধি রোধে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা কলেজে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক, গড়বেতা কলেজের অধ্যক্ষ ডঃ হরিপ্রসাদ সরকার, শ্যামল মহাপাত্র এবং কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।এই দিন…

Read More

ত্রাণশিবির থেকে বাড়ি ফিরছেন অনেকে, তবুও জলের তলায় বিস্তীর্ণ এলাকা—বাড়ছে ফসলহানির আশঙ্কা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গত দু’দিনের টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার সবং, নারায়ণগড়, মোহনপুর, দাঁতন ব্লক এবং কেশিয়াড়ির কিছু অংশ এখনও জলমগ্ন। বিশেষ করে কেলেঘাই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জেলার জেলাশাসক বিজন কৃষ্ণ জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোহনপুর ও সবং ব্লক। দুর্গত মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে ৩০টি সরকারি ত্রাণশিবির…

Read More

দীর্ঘদিন বিকল স্ট্রিট লাইট, অন্ধকারে দিন কাটছে সোনামুইবাসীর।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ ব্লকের গৌরা গ্রাম পঞ্চায়েতের সোনামুই এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক সৌরচালিত স্ট্রিট লাইট বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে রাতের অন্ধকারে চলাচলে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বারবার জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি। স্থানীয়দের দাবি, দাসপুর-২ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে অতীতে এমএলএ ও এমপি তহবিলের মাধ্যমে এলাকায়…

Read More

গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে চারচাকা, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ফরিদপুর এলাকায় গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাইপাট হাটতলা সংলগ্ন এলাকার এক ব্যক্তি তাঁর গাড়িটি ধোয়ার জন্য এক চালকের মাধ্যমে ওয়াশিং সেন্টারে পাঠিয়েছিলেন। অভিযোগ, ওই চালক গাড়িটি নিয়ে…

Read More

গড়বেতা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশের সচেতনতা শিবির, চালকদের নিরাপদ যাত্রার বার্তা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনা রোধে ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশের উদ্যোগে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরে শহরের বিভিন্ন ছোট ও বড় গাড়ির চালকদের উপস্থিতিতে ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে গাড়ি চালানো, নির্ধারিত গতিসীমা বজায় রাখা, সড়ক নিরাপত্তা বিধি পালন এবং দুর্ঘটনা প্রতিরোধের…

Read More

প্রধানমন্ত্রীর মা ও সেনাবাহিনীকে অপমানের প্রতিবাদে কেশপুরে বিজেপি যুব মোর্চার বাইক র‍্যালি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের কেশপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াত মা-কে অপমান, দেশের সেনাবাহিনীকে অপমান এবং ছাত্র আন্দোলনের নামে হিংসা ছড়ানোর অভিযোগের প্রতিবাদে বুধবার কেশপুর ১ নম্বর মণ্ডল বিজেপি যুব মোর্চার উদ্যোগে একটি বাইক র‍্যালির আয়োজন করা হয়। এই দিন র‍্যালিটি কেশপুর ব্লকের ১ নম্বর, ২ নম্বর ও ৩ নম্বর অঞ্চল পরিক্রমা করে নেড়াদেউলে…

Read More

সদাব্রত ঘাটে আদি গঙ্গায় মিলল দেহ, তদন্তে বারুইপুর থানার পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের সদাব্রত ঘাটের কয়ালপাড়ায় আদি গঙ্গা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে এবং পরিচয় জানার পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, আদি গঙ্গার পাশের রাস্তা…

Read More

সবুজায়নের বার্তা নিয়ে হুমগড়ে বৃক্ষরোপণ, উদ্যোগে গোয়ালতোড় বিজ্ঞান কেন্দ্র।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার হুমগড় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে গোয়ালতোড় বিজ্ঞান কেন্দ্র। এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় ইন্দকুড়ি সিধু কানু আদিবাসী বিপ্লবী সংঘের সদস্যরা। এদিন স্থানীয় ফুটবল মাঠের চারপাশে আমলকী, পলাশ, বহেড়া, জাম, পেয়ারা-সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।উদ্যোক্তাদের…

Read More

শাস্তি নয়, পুরস্কার—হেলমেট পরে নিয়ম মানা চালকদের হাতে গোলাপ তুলে দিল গড়বেতা ট্রাফিক পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রাজ্যজুড়ে চলছে বিশেষ অভিযান। তারই অংশ হিসেবে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ধাদিকা বাজার এবং গড়বেতা ৩ নম্বর ব্লকের একাধিক এলাকায় ট্রাফিক আইন মেনে চলা বাইক চালকদের গোলাপ ফুল দিয়ে সম্মান জানাল গড়বেতা থানার ট্রাফিক পুলিশ।…

Read More

কালোবাজারির বিরুদ্ধে কড়া বার্তা, চন্দ্রকোনারোড বাজারে পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন শাকসবজি ও মাছের কালোবাজারি রুখতে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের সবজি বাজার পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। এই দিন তিনি গোটা বাজার ঘুরে আলু, পেঁয়াজ,লঙ্কা সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সাখ-সবজি ও মাছের দাম সম্পর্কে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং বাজার…

Read More