প্রায় ৯ বছর পর পরীক্ষা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- প্রায় ৯ বছর পর পরীক্ষা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে। ৭ সেপ্টেম্বর, রবিবার রয়েছে সেই প্রতীক্ষিত পরীক্ষা। নবম ও দশমের নিয়োগ পরীক্ষা রয়েছে এদিন। তার আগে পরীক্ষার্থীদের উদ্দেশে সব তথ্য জানানো হল এসএসসি-র তরফে। শনিবার এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক বৈঠক করে জানালেন, পরীক্ষায় নিরাপত্তা বজায় রাখতে কী কী করছে এসএসসি।

Read More

তেহট্টে তৃতীয় শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যু, প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগে গ্রামে চরম উত্তেজনা।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার তেহট্ট থানার নিশ্চিন্তপুর গ্রামে এক তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল। গতকাল দুপুরে মাঠে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ৮ বছরের স্বর্ণাভ বিশ্বাস। সারাদিন খোঁজ করেও ছেলের কোনও সন্ধান না পেয়ে রাতে তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন শিশুর পরিবার। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ছেলেটির সন্ধান চেয়ে প্রচার চালানো…

Read More

পাঁচটি মোবাইল, চারটি বাইক উদ্ধার; সাত দিনের রিমান্ডে ধৃতরা।

হুগলি, নিজস্ব সংবাদদাতা :- ০৩/০৯/২০২৫ রাত্রি ১০ টা ৪০ মিনিটে সিঙ্গুর থানার অন্তর্গত নোয়াপাড়ার বাসিন্দা চৈতালী মসেল সিঙ্গুর থানায় একটি অভিযোগ জানান যে ওনার স্বামী বিকাশ মশেল গত দুই তারিখ থেকে নিখোঁজ আছেন যিনি দুই তারিখ সকালে অন্যান্য প্রতিদিনের মতো সকাল দশটা নাগাদ বাড়ি থেকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। এবং আজ সন্ধ্যা আনুমানিক সাতটার…

Read More

বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে নিপীড়ন আর বিভাজনের রাজনীতির প্রতিবাদ।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে নিপীড়ন আর বিভাজনের রাজনীতির প্রতিবাদ। সকল শূন্য পদের স্থায়ী নিয়োগের দাবি। মদ ও মাদকদ্রব্য – অশ্লীলতা প্রসারের বিরুদ্ধে ২ থেকে ৯ সেপ্টেম্বর রাজ্য জুড়ে যুব বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির ডাক দেওয়া হয় এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির যুব সংগঠন এ আই ডি ওয়াই ও পক্ষ…

Read More

দ্বিতীয় বর্ষে পদার্পণ ত্রিধারার, কলকাতা-দিল্লি-আহমেদাবাদের শিল্পীরা এক মঞ্চে।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- ১১জন শিল্পীর চিত্র দিয়ে শুরু হলো ত্রিধারা গ্রুপ চিত্র শিল্পকলা প্রদর্শনী। প্রথম বছরের অভূতপূর্ব সাফল্যের পর দ্বিতীয় বর্ষে পদার্পন করলো ত্রিধারা র চিত্র প্রদর্শনী। এস নাগেশ, সুদীপ্ত জানা, সুমন্ত ঘোষের নিখুঁত শিল্পকলা র প্রদর্শনী শুরু হলো মঙ্গলবার থেকে। মোট ১১জন শিল্পীর চিত্র প্রদর্শনী প্রদর্শীত হচ্ছে দক্ষিণ কলকাতার বিড়লা একাডেমি অফ আর্টস এন্ড…

Read More

ঝাড়গ্রামে সাব ইনসপেকটরের গুলিবর্ষণ, গুরুতর আহত বাবা-মা ও তিনি নিজে।

ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা:- মা-বাবাকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা সাব ইনসপেকটরের। বাবা-মা কে গুলি করে নিজেকেও গুলি করে জয়দীপ চ্যাটার্জি নামে জঙ্গলমহল ব্যাটেলিয়নের ওই সাব ইনসপেকটর। এদিন ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। বাবা, মা-কে ঘরেই গুলি করে। তারপর নিজেকে গলার কাছে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তিন জনই ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। আদতে বাড়ি…

Read More

নতুন ডিজাইনের গেট তৈরির উদ্যোগে পুরনো হলদিয়া গেট অপসারণ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভেঙে ফেলা হলো হলদিয়া গেট। হলদিয়া গেট ভাঙার প্রস্তুতি নেওয়া শুরু হয়বেশ কিছু দিন আগে থেকে। তারি ফল স্বরূপ বুধবার রাত ৮ টা থেকে বন্ধ করে দেওয়া হয় হলদিয়ায় ১১৬ নম্বর জাতীয় সড়ক। হলদিয়া উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে। গেট ভাঙ্গার প্রস্তুতি শুরু হয় বুধবার বিকেল চারটার সময়। হলদিয়া প্রবেশদার…

Read More

গড়বেতার নিউ ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুলে আকস্মিক পরিদর্শনে মহকুমা শাসক ও BDO।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার নিউ ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুলে সারপ্রাইজ ভিজিট করলেন মহকুমা শাসক ও BDO,এইদিন দুপুরে মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় ও গড়বেতা দু’নম্বর ব্লকের BDO দেবঋষি ব্যানার্জি, এই দিন গভমেন্ট স্কুলের পরিকাঠামো দেখার পাশাপাশি, মিড ডে মিলের খাবার খেয়ে দেখেন মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায়।

Read More

নিজেদের খরচে শিক্ষক দিবসের অনুষ্ঠান কুশমুড়ি উচ্চ বিদ্যালয়ে।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়ার ইন্দাসের কুশমুড়ি উচ্চ বিদ্যালয়ে (মাধ্যমিক স্তর পর্যন্ত) শিক্ষক দিবস উদ্‌যাপন করল ছাত্রছাত্রীরা নিজেদের খরচে। ছোট্ট একটি বিদ্যালয় হলেও এদিনের অনুষ্ঠান ছিল যথেষ্ট বর্ণাঢ্য। অনুষ্ঠানের সূচনায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সঞ্চালক ও সঞ্চালিকা সমগ্র অনুষ্ঠানটির দায়িত্ব নেন। প্রথমেই সর্বপল্লবী রাধাকৃষ্ণ প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাদের বরণ করে নেয় ছাত্রছাত্রীরা।…

Read More

পুলিশ আর তৃণমূলের মধ্যে পার্থক্য নেই : ফারাক্কা কাণ্ডে শমিক ভট্টাচার্যের তোপ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় পুলিশের গাড়িতে বোমাবাজির ঘটনায় সিভিক ভলেন্টিয়ার জখম,এবার এই প্রসঙ্গ নিয়ে তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায়, বিজেপির দুই দিনের একটি মন্ডল সভাপতি কর্মশালায় দ্বিতীয় দিনে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন পুলিশ আর তৃণমূলের মধ্যে কোন পার্থক্য নেই,…

Read More