শালবনীর জঙ্গলে হাতির হামলা, ক্ষতিগ্রস্ত চার চাকা গাড়ি।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পিরাকাটা রেঞ্জের রঞ্জা বিটের ঘাগড়াশোলের জঙ্গলে বুধবার প্রবেশ করেছে ১৮ থেকে কুড়িটি হাতির একটি বড় দল, এই দিন সকালে বেশ কয়েকজনকে নিয়ে জঙ্গলে রাস্তায় একটি চারচাকা গাড়ি যাওয়ার সময় হঠাৎই হাতির মুখে পড়ে যায়, কোনক্রমে প্রাণ রক্ষায় গাড়ি থেকে নেমে পালিয়ে যায় চালক সহ বেশ কয়েকজন…

