সবুজায়নের বার্তা নিয়ে হুমগড়ে বৃক্ষরোপণ, উদ্যোগে গোয়ালতোড় বিজ্ঞান কেন্দ্র।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার হুমগড় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে গোয়ালতোড় বিজ্ঞান কেন্দ্র। এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় ইন্দকুড়ি সিধু কানু আদিবাসী বিপ্লবী সংঘের সদস্যরা। এদিন স্থানীয় ফুটবল মাঠের চারপাশে আমলকী, পলাশ, বহেড়া, জাম, পেয়ারা-সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।উদ্যোক্তাদের…

Read More

শাস্তি নয়, পুরস্কার—হেলমেট পরে নিয়ম মানা চালকদের হাতে গোলাপ তুলে দিল গড়বেতা ট্রাফিক পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রাজ্যজুড়ে চলছে বিশেষ অভিযান। তারই অংশ হিসেবে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ধাদিকা বাজার এবং গড়বেতা ৩ নম্বর ব্লকের একাধিক এলাকায় ট্রাফিক আইন মেনে চলা বাইক চালকদের গোলাপ ফুল দিয়ে সম্মান জানাল গড়বেতা থানার ট্রাফিক পুলিশ।…

Read More

কালোবাজারির বিরুদ্ধে কড়া বার্তা, চন্দ্রকোনারোড বাজারে পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন শাকসবজি ও মাছের কালোবাজারি রুখতে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের সবজি বাজার পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। এই দিন তিনি গোটা বাজার ঘুরে আলু, পেঁয়াজ,লঙ্কা সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সাখ-সবজি ও মাছের দাম সম্পর্কে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং বাজার…

Read More

সড়ক দুর্ঘটনা রোধে পথে ট্রাফিক পুলিশ ও পড়ুয়ারা, গড়বেতায় নিরাপত্তা সপ্তাহের সূচনা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সড়ক দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ৩ রা আগস্ট থেকে ৯ই আগস্ট পর্যন্ত পালিত হচ্ছে বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহ। সোমবার এই কর্মসূচির অংশ হিসেবে গড়বেতা থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে গড়বেতা হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিকভাবে সূচনা…

Read More

গড়বেতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাস-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ২, আশঙ্কাজনক ১।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২,গুরুতর আহত ১, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার রসকুণ্ডু এলাকায়। জানা গিয়েছে গড়বেতা থেকে চন্দ্রকোনা টাউনগামী রাজ্য সড়কে একটি যাত্রীবাহী বাস যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা বাইকে তিনজন আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় তিনজন গুরুতর আহত অবস্থায় মাটিতে…

Read More

রাখি বন্ধন ও মানববন্ধনে সম্প্রীতির বার্তা, মেদিনীপুরে পালিত হল ফ্রেন্ডশিপ ডে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পালিত হল ফ্রেন্ডশিপ ডে। রবিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে রাখি বন্ধন ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে শহরের বহু মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে একে অপরের হাতে রাখি পরিয়ে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন। অনুষ্ঠানে…

Read More

২০২৭ সালের জনগণনা শুরু, চন্দ্রকোনারোডে প্রশাসনের আনুষ্ঠানিক কর্মসূচি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শনিবার থেকে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও শুরু হয়েছে ২০২৭ সালের জনগণনার কাজ। এই উপলক্ষে গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড বিডিও অফিসের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে জনগণনার আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভার বিধায়ক বিমান মাহাতো,এছাড়াও উপস্থিত ছিলেন BDO দীপাঞ্জন ভট্টাচার্য,চন্দ্রকোনারোড বিট হাউসের IC অনুপ ভট্টাচার্য,স্থানীয় বিশিষ্ট সমাজসেবী ধীমান…

Read More

মহারাজপুরে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পের শুভ সূচনা, উদ্বোধনে বিডিও।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর বিভিন্ন জেলায় ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পের কাজ শুরু হয়েছে। তারই অংশ হিসেবে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ২ নম্বর অঞ্চলের মহারাজপুর এলাকায় ১২৫ দিনের প্রকল্পের কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন কেশপুর ব্লকের বিডিও শেখ মাসুদ করিম। ফিতে কেটে…

Read More

স্থায়ী সেতুর দাবিতে সরব গ্রামবাসী, শিলাবতী পারাপারে প্রতিদিন ঝুঁকি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের গনগনি এলাকায় শিলাবতী নদীর বান্দোয়ার ঘাটে কাঠের অস্থায়ী সেতু ভেঙে যাওয়ার পর থেকে পারাপারের একমাত্র ভরসা এখন নৌকা। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের মুখে পড়ছেন এলাকার প্রায় ১২টি গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলাবতী নদীর উপর প্রশাসনের উদ্যোগে তৈরি করা কাঠের অস্থায়ী সেতুটি কয়েক…

Read More

মানবিকতা, প্রেম ও দ্রোহের বার্তা— চাঁইপাট কলেজে সাহিত্য বিষয়ক বিশেষ আলোচনা।

পশ্চিম মেদিনীপুর – দাসপুর, নিজস্ব সংবাদদাতা:-বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের চাঁইপাট শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্য মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হল এক দিবসিয় ও আলোচনা সভা।আলোচনার বিষয় – রবীন্দ্র নজরুল ও সুকান্ত , মানবিকতা প্রেম ও দ্রোহের ত্রিমাত্রিক বন্ধন।অনুষ্ঠানে বিশেষ ভূমিকা গ্রহণ করেন- নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন ঘাটাল শাখা। আনুষ্ঠানিকভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন…

Read More