দক্ষিণ দিনাজপুর জেলাস্তরের যোগা প্রতিযোগিতা ও চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট বিংশ শতাব্দী ক্লাবের নিজস্ব ইনডোরে আজ ৯ই ফেব্রুয়ারী রবিবার ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের (ইউ ওয়াই এস এফ ডাব্লু বি) দক্ষিণ দিনাজপুর শাখার উদ্যোগে ও পরিচালনায় এবং বিংশ শতাব্দী ক্লাব ও বিংশ শতাব্দী যোগা একাডেমীর সহযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলাস্তরের যোগা প্রতিযোগিতা ও চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো। জেলাস্তরের বিজয়ী যোগা…

Read More

রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক নম্বর ওয়ার্ডে একটি রাস্তার কাজ সহ বিভিন্ন প্রকল্পের কাজে সূচনা করলেন বালুঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক নম্বর ওয়ার্ডে একটি রাস্তার কাজ সহ বিভিন্ন প্রকল্পের কাজে সূচনা করলেন বালুঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। বালুরঘাট তরুণ যন্ত্র স্কুলপাড়া এলাকায় এই কাজের সূচনা করেন চেয়ারম্যান। বালুরঘাট শহরের এক নম্বর ওয়ার্ডে প্রায় 27 লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন হবে। সেই কাজের সূচনা…

Read More

রবিবার ভোর প্রায় তিনটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা, ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লক্ষ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—আবার সুজাপুরে প্লাস্টিক গোডাউনে আগুন। ভস্মীভূত ছয়টি গোডাউন। রবিবার ভোর প্রায় তিনটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লক্ষ। বিগত দিনেও সুজাপুরে প্লাস্টিক গোডাউনে আগুন লেগে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এলাকার জনপ্রতিনিধিরা কালিয়াচকে দমকল কেন্দ্র তৈরি করার আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তা হয়নি। বারবার আগুন লাগায় কয়েক কোটি টাকার…

Read More

সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, অথচ এখনও হাতে অ্যাডমিট কার্ড পায়নি ফালাকাটার বেগম রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী জিত ওরাওঁ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা। হাতে এখনো অ্যাডমিট কার্ড পেল না ফালাকাটার পরীক্ষার্থী। সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। অথচ এখনও হাতে অ্যাডমিট কার্ড পায়নি ফালাকাটার বেগম রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী জিত ওরাওঁ। ফলে দিন রাত কান্নায় ভেঙে পড়েছে জিত। ওই পরীক্ষার্থীর অভিভাবকদের দাবি, বিদ্যালয়ের গাফিলতির কারণে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকে…

Read More

শহরের পোস্ট অফিস মোড়ে আবির মেখে বাজি ফুটিয়ে উল্লাস মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু র।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-মালদার ইংরেজ বাজারে দিল্লি জয়ের আনন্দে মাতলো বিজেপি কর্মী সমর্থকরা। শহরের পোস্ট অফিস মোড়ে আবির মেখে বাজি ফুটিয়ে উল্লাস তাদের। উপস্থিত মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু। তার দাবি এই ভোটের ফলের প্রভাব পড়তে চলেছে ২০২৬ এর বাংলার নির্বাচনে।

Read More

সন্দেহজনকভাবে আটক করা গাড়ি থেকে উদ্ধার হয় ৫১৩ গ্রাম ব্রাউন সুগার।

নিজস্ব সংবাদদাতা, মালদা— মালদার গাজোলে জাতীয় সড়ক ধরেই পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার ব্রাউন সুগার। গোপন সূত্রের খবর এর মাধ্যমে গাজোল থানার পুলিশ অভিযান চালায় গাজোলের কদু বাড়ি মোড় এলাকায় ১২ নং জাতীয় সড়কে। সন্দেহজনকভাবে বিহারের একটি গাড়িকে চিহ্নিত করে সেই গাড়িতে তল্লাশি অভিযান চালানো শুরু করে পুলিশ। পুলিশি অভিযানে আসে বড়সড় সাফল্য। সন্দেহজনকভাবে আটক করা…

Read More

শনিবার নারকেল ফাটিয়ে প্রস্তর ফলক উন্মোচন করে কাজের শুভ সূচনা করেন মন্ত্রী।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকা টাকা ব্যায়ে বালুরঘাট শহরের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বয়ে যাওয়া ডাঙ্গা খারীতে বাঁধ নির্মাণ করবে সেচ দপ্তর। বালুরঘাটবাসীর দীর্ঘদিনের দাবী ছিল এই খাড়ির ওপর বাঁধ নির্মাণ করতে হবে। সেই দাবি মেনে পৌরসভার উদ্যোগে সেচ দপ্তরের ব্যবস্থাপনায় এই বাঁধ নির্মাণের কাজের সূচনা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী…

Read More

হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা‌ উপ স্বাস্থ্য কেন্দ্র শনিবার পরিদর্শনে এলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- চিকিৎসক মাত্র দুইজন। পরিকাঠামোর অভাব। সরকারি অ্যাম্বুলেন্সের পরিষেবা নেই। সমস্যায় রোগী ও তাঁদের পরিজন। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা‌ উপ স্বাস্থ্য কেন্দ্র শনিবার পরিদর্শনে এলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। উপ স্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগ ও আন্তঃবিভাগ পরিদর্শন করে শিঘ্রই পরিকাঠামো উন্নয়ন ও ভালো চিকিৎসা পরিষেবার আশ্বাস দিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী। উপস্থিত…

Read More

মালদা বিমানবন্দর পরিষেবা চালু হওয়ার বিষয়ে সম্ভাবনা রয়েছে, কেন্দ্রীয় সরকারের উপর আশা রাখছেন মালদা বাসি।

নিজস্ব সংবাদদাতা, মালদা–-কেন্দ্রীয় বাজেটের পর নতুন করে আশা দেখছে মালদা বাঁশি। এবার হয়তো মালদা থেকে হবে বিমান উরান পরিষেবা । এবারের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারাম বলেছেন দেশে একশো কুড়িটি বিমান বন্দর পরিষেবা চালু হবে সে ক্ষেত্রে মালদা বিমানবন্দর পরিষেবা চালু হওয়ার বিষয়ে সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় সরকারের উপর আশা রাখছেন মালদা বাসি। মালদা বিমানবন্দরের রানওয়ে…

Read More

স্থানীয়দের দাবি মেনে শনিবার দুপুরে তুলসীহাটায় পরিদর্শনে এলেন চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ ও জেলা পরিষদের ইঞ্জিনিয়ার একরামুল হক।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-বিধানসভা নির্বাচনের আগে ফের ব্রিজ নির্মাণের আশ্বাস বিধায়কের। স্থানীয়দের দাবি মেনে শনিবার দুপুরে তুলসীহাটায় পরিদর্শনে এলেন চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ ও জেলা পরিষদের ইঞ্জিনিয়ার একরামুল হক। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ছোটপাড়ো ও ভাগবড়োল‌ গ্রাম দুটির সংযোগ স্থল পিপল মণি ক্যানেলে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকার মানুষ একাধিকবার আন্দোলন করেছেন। ক্যানেলে ব্রিজ না…

Read More