মালদায় এলেনরাজ্য এসটিএফের এডিজি বিনীত গোয়েল, জেলা পুলিশের পক্ষ থেকে গান স্যালুট জানানো হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা : মালদা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে কিছুদিন আগেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এসেছিলেন মালদায়। এরই মাথায় এবারে মালদায় এলেনরাজ্য এসটিএফের এডিজি বিনীত গোয়েল। আজ সকালে তিনি মালদায় এসে সার্কিট হাউসে উঠেন। সেখানে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে গান স্যালুট জানানো হয়। এরপরই এ ডি জি বিনীত গোয়েল বাগবাড়ি এলাকায় এস…

Read More

দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলায় ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারের কাজ শুরু করল প্রশাসন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলায় ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারের কাজ শুরু করল প্রশাসন। জেলার বালুরঘাট শহর সংলগ্ন পশ্চিম রায়নগরে ৫.৩১ একর জমিতে এই শিল্প কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়েছে। আপাতত ৮ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে সেন্টারের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। দীর্ঘদিন ধরে ওই জমিটি অনাবাদী অবস্থায় পড়ে ছিল।…

Read More

রবিবার জেলা পুলিশের পক্ষ থেকে ড্যান্স ফর ফিটনেস নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বালুরঘাট পুলিশ লাইন মাঠে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্য গড়ে তুলতে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় বালুরঘাট পুলিশ লাইন মাঠে । পাশাপাশি রবিবার জেলা পুলিশের পক্ষ থেকে ড্যান্স ফর ফিটনেস নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বালুরঘাট পুলিশ লাইন মাঠে। এদিন বালুরঘাট পুলিশ লাইন মাঠে সাংবাদিক একাদশ এবং পুলিশ…

Read More

ফালাকাটা টাউন ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দুটি হেল্প লাইন নম্বর চালু করা হল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জীবনের প্রথম বড় পরীক্ষায় পড়ুয়াদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রেখে ফালাকাটা টাউন ব্লক তৃনমূল কংগ্রেসের তরফে চালু করা হলো দুটি হেল্পলাইন নম্বর। ফলে সেখানে যে কোনও সময় ফোন করলেই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সহযোগিতা পাবে ছাত্র-ছাত্রীরা। জানা গিয়েছে, জরুরি ক্ষেত্রে পরীক্ষার্থীদের জন্য গাড়ি। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। এই প্রসঙ্গে ফালাকাটা…

Read More

সোমবার সকালে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন বনকর্মীরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সুরক্ষিতভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ায় উদ্যোগী হলেন বন কর্মীরা। কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এই পদক্ষেপ। সোমবার সকালে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন বনকর্মীরা। এদিন সকাল থেকেই বনকর্মীরা জেলার বিভিন্ন বনবস্তি-সহ পাশ্ববর্তী এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তায় জঙ্গলে পাহারা দিচ্ছেন। স্বাভাবিকভাবেই বন দপ্তরের এই সিদ্ধান্তে খুশি মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরা।

Read More

সোমবার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া চা বাগানের ৭ নম্বর সেকশনে কাজ করার সময় শ্রমিকরা একটি অজগর দেখতে পান।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চা বাগান থেকে বিশাল অজগর উদ্ধার হল। সোমবার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া চা বাগানের ৭ নম্বর সেকশনে কাজ করার সময় শ্রমিকরা একটি অজগর দেখতে পান। আচমকা এভাবে অজগর দেখে রীতিমত আঁতকে ওঠেন তাঁরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দলগাঁও রেঞ্জে। এদিকে খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে আসেন। সেখান থেকে তাঁরা অজগরটিকে উদ্ধার…

Read More

গ্যাস ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল বাইক আরোহী এক ব্যক্তির।

নিজস্ব সংবাদদাতা, মালদা;—সোমবার মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল পুরাতন মালদায়। গ্যাস ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল বাইক আরোহী এক ব্যক্তির। সোমবার বিকালের দিকে দুর্ঘটনাটি ঘটে পুরাতন মালদার নারায়ণপুর মিশন রোড সংলগ্ন ১২নং জাতীয় সড়কে। জানা গেছে, দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম সঞ্জীব রাজবংশী, বয়স ৪২ বছর। বাড়ি পুরাতন মালদার ভাবুক অঞ্চলের গুণসাঁকরোল এলাকায়। এদিন তিনিব…

Read More

শ্বশুর বাড়ির সামনে থেকে বাইক নিয়ে চম্পট দিলে চোর।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:- শ্বশুর বাড়ির পাশে মেলাতে ঘুরতে এসে বাইক খোয়ালেন এক ব্যক্তি। শ্বশুর বাড়ির সামনে থেকে বাইক নিয়ে চম্পট দিলে চোর। এমন ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুর শহরের ঢলদীঘি এলাকায়। ঘটনায় পুলিশের দ্বারস্থ বাইক মালিক। জানা গেছে, মালদা জেলার গাজোল থানার বাসিন্দা সেলিম মিনাজ। মেলা উপলক্ষ্যে গত দুদিন আগে গঙ্গারামপুর থানার ধলদীঘিতে এসেছিলেন শ্বশুরবাড়িতে।রবিবার রাতে শ্বশুর…

Read More

গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড গৌরব গুইন মেমোরিয়াল কলেজের NSS ইউনিট ১ ও ইউনিট ২ এর উদ্যোগে ব্লকের বিভিন্ন জায়গায় চলছে দুঃস্থ খুদে পড়ুয়াদের শিক্ষা সামগ্রী প্রদান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড গৌরব গুইন মেমোরিয়াল কলেজের NSS ইউনিট ১ ও ইউনিট ২ এর উদ্যোগে ব্লকের বিভিন্ন জায়গায় চলছে দুঃস্থ খুদে পড়ুয়াদের শিক্ষা সামগ্রী প্রদান,জানা গিয়েছি গত ৬ই ফেব্রুয়ারি থেকে চলছে এই কর্মসূচি,আগামী ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি, মূলত শিক্ষার অগ্রগতি বৃদ্ধির লক্ষ্যেই এই…

Read More

জায়গা নিয়ে দীর্ঘদিনের বিবাদ দুই পরিবারের, উত্তেজনা বালুরঘাট থানার অন্তর্গত মাহিনগর এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ- জায়গা নিয়ে দীর্ঘদিনের বিবাদ দুই পরিবারের। অবশেষে ৩ শতক জায়গা বুঝে নিতে বাইরে থেকে নিজেদের সম্প্রদায়ের লোক জড় করল এক মাহাতো পরিবার। ঘটনায় উত্তেজনা বালুরঘাট থানার অন্তর্গত মাহিনগর এলাকায়। জানা গিয়েছে ওই এলাকায় পাশাপাশি বাস একটি মাহাত এবং একটি বৈষ্ণব (মহন্ত) পরিবারের। মাহাত পরিবারের দাবি, কাগজে তাদের ৮ শতক জমি রয়েছে।…

Read More