দক্ষিণ দিনাজপুরে তৃণমূলে ভাঙন, দাপুটে নেতা সোনা পালের কংগ্রেসে যোগদান।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরের রাজনৈতিক মানচিত্রে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা তথা হরিরামপুর এলাকার দাপুটে রাজনৈতিক ব্যক্তিত্ব সোনা পাল (শুভাশিস পাল) শুক্রবার কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদানকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে এবং অনেকেই মনে করছেন, এর ফলে জেলায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি উল্লেখযোগ্যভাবে দুর্বল হল।শুক্রবার (৯ জানুয়ারি) বালুরঘাট জেলা…

