আলিপুরদুয়ার জেলায় একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে দেওয়াল লিখন কর্মসূচি করা হয়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ২১ শে জুলাই শহীদ স্মরণে অনুষ্ঠান তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস IT & SM Cell এর নির্দেশে আলিপুরদুয়ার জেলায় একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে দেওয়াল লিখন কর্মসূচি করা হয়। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা সবাই রাস্তায় নেমে ধর্মতলা চলকে সফল করবার জন্য দেওয়াল লিখন থেকে শুরু করে কলকাতা যাওয়ার প্রস্তুতি…

Read More

কালচিনি ব্লকের রাজাভাত খাওয়ার পানি ঝোরা বই গ্রামে অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী সামার ক্যাম্প।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : এন এফ রেলওয়ে আলিপুরদুয়ার ডিভিশন দ্য ভারত স্কাউট এন্ড গাইড জংশন স্কাউট হাটের উদ্যোগে অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী সামার ক্যাম্প। এই ক্যাম্পে অংশগ্রহণ করেন ১২০ জন ছাত্রছাত্রী। ক্যাম্পটি অনুষ্ঠিত হয় জেলার কালচিনি ব্লকের রাজাভাত খাওয়ার পানি ঝোরা বই গ্রামে। এই ক্যাম্পে ছাত্র-ছাত্রীদের জন্য ছিল নাচ-গান থেকে জঙ্গল ভ্রমণ। আবহাওয়ার কথা চিন্তা…

Read More

নিখোঁজ শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার, খুন করার পর গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- রাত থেকে নিখোঁজ। সকালে আমবাগান থেকে উদ্ধার নিখোঁজ শ্রমিকের দেহ। খুনের অভিযোগ পরিবারের। খুন করার পর গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। মালদার ইংলিশ বাজার থানার গোপালপুর পাহাড়িপাড়া এলাকার ঘটনা। জানা গেছে মৃত শ্রমিকের নাম শ্যামল পাহাড়ি। গতকাল সন্ধ্যা আনুমানিক সাড়ে আটটা থেকে নিখোঁজ ছিল এই শ্রমিক। বহু খোঁজাখুঁজির পরও রাত্রে কোন সন্ধান…

Read More

একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে কোচিং সেন্টারের শুভ সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলার তিনটি স্কুলে মঙ্গলবার সূচনা হলো আইআইটি মাদ্রাজ এর কোচিং সেন্টার। এদিন বালুরঘাটে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে কোচিং সেন্টারের শুভ সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন আইআইটি মাদ্রাজের বিদ্যাশক্তির কনভেনর ডঃ শিবা সুব্রামানিয়াম, ললিত মোহন আদর্শ উচ্চ…

Read More

শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রেও সমাজের প্রতি মানবিক ভূমিকা পালন করছে আলহেরা একাডেমি।

সামশেরগঞ্জ, নিজস্ব সংবাদদাতা :- শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রেও সমাজের প্রতি মানবিক ভূমিকা পালন করছে আলহেরা একাডেমি। সেই লক্ষ্যেই রবিবার সকালে সামশেরগঞ্জের কাঞ্চনতলার পূর্ব রতনপুর ডাক্তারপাড়ায় অবস্থিত আলহেরা একাডেমির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প। এই মেডিকেল ক্যাম্পে মূলত এলাকার শিশুদের চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। প্রায় ৩০ জন শিশু বিভিন্ন ধরনের স্বাস্থ্যপরীক্ষা ও চিকিৎসা…

Read More

সুবিচারের দাবীতে মৃত ছাত্রের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করা সহ গোটা ঘটনার সঠিক তদন্ত দাবী করেন মালদার কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা, মালদা—– মালদার মানিকচকে অষ্টম শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনার পর এগারো দিন কেটে গেলেও, এখনও মৃত ছাত্রের দেহ সৎকার করল না পরিবার। এই খবর পেয়ে রবিবার মৃত ছাত্রের বাড়ি গিয়ে পরিবারবর্গের মতোই সুবিচারের দাবী জানালেন দক্ষিন মালদার কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী।উল্লেখ্য, গত ২রা জুলাই বুধবার গভীর রাতে মানিকচকের এক বেসরকারি স্কুলের হস্টেল…

Read More

লক্ষীপুরে খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার পাশে দল বা কোনো নেতৃত্ব যাতে কোনভাবে না দাঁড়ায় তার আবেদন জানান বিধায়ক সাবিত্রী মিত্র।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মানিকচক থেকে জেলার নেতাদের হুঁশিয়ারি মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের। মানিকচকের তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ মালদার লক্ষীপুরে খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার পাশে দল বা কোনো নেতৃত্ব যাতে কোনভাবে না দাঁড়ায় তার আবেদন জানান।যদি দাঁড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আমি সরাসরি নামবো।এমনটাই শনিবার মৃতের বাড়ি গোপালপুরে পৌঁছে জানান সাবিত্রী মিত্র।এদিন মৃতের বাবা…

Read More

মন্ত্রীর গড়ে ফের জলের দাবিতে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ—- মন্ত্রীর গড়ে ফের জলের দাবিতে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।এক বছর ধরে তীব্র জলকষ্ট।পানীয় জলের হাহাকার।এলাকার মানুষ বারবার বলার পরেও বাড়ি বাড়ি হয়নি জল সংযোগ। কর্ণপাত করেনি জন-প্রতিনিধিরা। সমস্যার সমাধান না হলে প্রত্যেকদিন বিক্ষোভের হুশিয়ারি। ওই এলাকায় তৃণমূল ভোট না পাওয়ায় মানুষকে জল থেকে বঞ্চিত করা হচ্ছে অভিযোগ বিজেপির। অভিযোগ ভিত্তিহীন…

Read More

সোমবার বালুরঘাট শহরের থানা মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল একুশে জুলাইকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ পথসভা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- একুশে জুলাইয়ের আগেই রাজ্যজুড়ে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। সোমবার বালুরঘাট শহরের থানা মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল একুশে জুলাইকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ পথসভা। সভাস্থল জুড়ে ছিল ‘ধর্মতলা চলো’ স্লোগান, ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ছবি, আর মাইকে ভেসে এল তাঁর জয়ধ্বনি। উপস্থিত ছিলেন বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি…

Read More

আমবাগানের মধ্যে উদ্ধার হল এক মহিলার ঝুলন্ত মৃতদেহ, ঘটনাকে ঘিরে শনিবার জোর চাঞ্চল্য।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – তিনদিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানের মধ্যে উদ্ধার হল এক মহিলার ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে ঘিরে শনিবার জোর চাঞ্চল্য। ছড়াল মালদার মানিকচক থানার সেখপুরা এলাকায়। জানা গেছে, মৃত মহিলার নাম মুশতারা বিবি। বয়স ৩৪ বছর। স্বামীর নাম সেখ কামরুজ্জামান। পেশায় দিন মজুর। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, গত…

Read More