অমৃত ভারত প্রকল্প ও হিলি রেলপথ নিয়ে বালুরঘাটে গুরুত্বপূর্ণ পরিদর্শন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট রেল স্টেশন পরিদর্শনে এলেন এন এফ রেলওয়ে কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সুরেন্দ্র কুমার। শুক্রবার তিনি বালুরঘাট স্টেশন ঘুরে দেখেন। বালুরঘাট স্টেশনে যে সিক লাইন এবং পিক লাইনের কাজ চলছে, সে বিষয়ে তিনি ঘুরে কাজের অগ্রগতি দেখেন। এছাড়াও কেন্দ্রীয় সরকারের নেওয়া প্রকল্প অমৃত ভারত স্টেশনের কাজ বালুরঘাট স্টেশনে কতটা অগ্রগতি হলো…

Read More

২১ জুলাই শহীদ দিবস ঘিরে প্রস্তুতিতে ব্যস্ত তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন ২১ জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে রাজ্যজুড়ে প্রস্তুতি তুঙ্গে। সেই লক্ষ্যে এবার সক্রিয় হল তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতিও। বৃহস্পতিবার সন্ধ্যায় ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শহীদ দিবস উপলক্ষে এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়।এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের ধূপগুড়ি ৩ নম্বর সার্কেলের শিক্ষক-শিক্ষিকারা। সভায় মূলত আলোচনা হয় শহীদ দিবসে…

Read More

ফালাকাটা স্টেশন থেকে কলকাতার পথে শহিদ স্মরণে তৃণমূল সমর্থকরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: – প্রতি বছরের মতো এবছরও তৃণমূল কংগ্রেস ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় শহিদ সমাবেশের আয়োজন করেছে। এই কর্মসূচিতে যোগ দিতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রওনা দিতে শুরু করেছেন দলীয় নেতা, কর্মী ও সমর্থকরা।তারই অংশ হিসেবে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের অন্তর্গত জটেশ্বর এলাকা থেকেও রওনা দিয়েছেন তৃণমূলের একাধিক কর্মী ও…

Read More

ফালাকাটা স্টেশন থেকে কলকাতার পথে শাসকদলের কর্মী বাহিনী, নেতৃত্বে তৃণমূল ব্লক সভাপতি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আগামী সোমবার ধর্মতলায় শহীদ স্মরণে একুশে জুলাইয়ের সভা তৃণমূল কংগ্রেসের। দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মতো এবছর একুশে জুলাইয়ের সভাকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। ইতিমধ্যেই দুরদূরান্তের জেলা থেকে কলকাতা অভিমুখে আসছেন শাসক দলের কর্মীরা। শুক্রবার সকালে ফালাকাটা থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা…

Read More

দক্ষিণ লতাবাড়িতে ফের হাতির তাণ্ডব, প্রাণে বাঁচল পরিবার—ক্ষতিপূরণ নিয়ে ক্ষোভ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : হাতির হানায় ক্ষতিগ্ৰস্থ বাড়ি ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ি এলাকায়।গতকাল গভীর রাতে বক্সা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে এলাকার বাসিন্দা অমিত থাপা বাড়ি ক্ষতিগ্ৰস্থ করে । ঐ সময় বাড়িতে কেউ না থাকায় প্রাণে বেঁচে যায় অমিত থাপার পরিবার।এদিন সকালে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পরিদর্শনে আসে।অমিত থাপা জানান আমাদের হাতির হানা…

Read More

একটি রাস্তার দাবিতে পথ অবরুদ্ধ, ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীর।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —-রাস্তা বেহাল। প্রতিবাদে ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা।মালদহের বামনগোলা ব্লকের,মদনাবতী গ্রাম পঞ্চায়েতে, ফরিদপুর এলাকার ঘটনা।এই গ্রামে একটি মাত্র রাস্তা,এই রাস্তার উপর নির্ভর করে চলাচলের একমাত্র পথ। এই এলাকায় প্রায় দুশো পরিবারের বসবাস। অথচ এখানকার রাস্তার বেহাল দশা।বিষয়টি একাধিকবার এলাকার নেতা মন্ত্রী থেকে শুরু করে,প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হলেও সংস্কারের বিষয়ে কেউ…

Read More

একুশে জুলাই স্মরণে বালুরঘাটে তৃণমূল যুব ও ছাত্র পরিষদের মেগা পথসভা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আজ সতেরোই জুলাই বৃহস্পতিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একুশে জুলাই শহীদ দিবস স্মরণে ধর্মতলা চলো সমর্থনে বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেস ও বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ড এলাকায় মেগা পথসভা অনুষ্ঠিত হলো। আজকের পথসভায় বক্তব্য রাখেন বালুরঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন…

Read More

তপনের দুই সমবায় সমিতিতে নির্বাচনের আগেই কমিটি গঠন, বেআইনি বলে দাবি বিজেপির।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের পাতকোনা সমবায় সমিতি ও ডাইং মালঞ্চা সমবায় সমিতিতে। স্থানীয় বিজেপি নেতৃত্বদের দাবি নির্বাচন ছাড়াই সমবায় সমিতিতে কমিটি গঠন করা হয়েছে যা সম্পূর্ণরূপে অবৈধ ও বেআইনি। বারবার সমবায় সমিতির কাছে নির্বাচন বিষয়ে জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি কর্মচারীরা। এরপর হঠাৎ সবাই…

Read More

ফালাকাটায় কলেজ প্রশাসনে পরিবর্তন, সঞ্জয় দাস নতুন সভাপতি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটা ব্লকের জটেশ্বর লীলাবতী কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে সরানো হল সমরেশ পালকে। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন সঞ্জয় দাস। রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর থেকে এই রদবদল নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Read More

মুখ্যমন্ত্রীর উদ্যোগে লোকশিল্প সংরক্ষণে নতুন দিশা, বালুরঘাটে জমকালো সম্মেলন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার বালুরঘাটে অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন। বালুরঘাট রবীন্দ্রভবনে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকশিল্পীদের উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে বর্ণময় ও প্রাণবন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, ও জেলা তথ্য ও…

Read More