হরিশ্চন্দ্রপুরে তাজা বোমা উদ্ধারে নড়েচড়ে বসল প্রশাসন, তদন্তে পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা: রবিবার সকালবেলা মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের কুশল গ্রামে চাঞ্চল্য ছড়াল। বোমা স্কোয়াড টিম সেখানে পৌঁছে উদ্ধার হওয়া পাঁচটি তাজা বোমা সফলভাবে নিষ্ক্রিয় করে।স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই এলাকায় সন্দেহজনক গতিবিধি ও বিস্ফোরকের গন্ধ অনুভূত হচ্ছিল। এরপর এলাকাবাসীদের নজরে আসে একটি নির্জন জায়গায় পড়ে থাকা বোমাগুলি। খবর পেয়ে…

Read More

গাজোলে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, প্রশাসনকে রিপোর্ট বিজেপির।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – গ্রামবাসীদের অভিযোগ পেয়ে ভুয়ো ভোটার ধরতে ময়দানে নামলেন খোদ বিজেপি প্রধান। ভোটার লিস্ট হাতে নিয়ে গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছে গেলেন বিজেপি প্রধান। আর তাতেই সন্ধান মিলল দুই জন ভুয়ো ভোটারের। ভোটার লিস্টে নাম রয়েছে অথচ এলাকায় তাদের বসবাস নেই। আজ এই রকমই দুজন ভুয়ো ভোটারের হদিশ বের করে লিখিত আকারে…

Read More

তিনদিনে তিন চুরি! কুমারগঞ্জে আতঙ্ক ছড়াল দুষ্কৃতীরা।

কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আবারো চুরির ঘটনা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। তিনদিন আগে একই রাতে পোস্ট অফিস ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির চেষ্টার ঘটনার পর একদিন আগে দুটি মোটর বাইকের শোরুমে চুরির ঘটনা ঘটে কুমারগঞ্জের গোপালগঞ্জে। ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো চুরির ঘটনা সামনে এল। এবার কুমারগঞ্জের সাফানগর এ। সাফানগর এলাকায় একটি সারের…

Read More

৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে পথ দুর্ঘটনা, মৃত এক সিভিক, গুরুতর আহত আর এক।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক জন। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পার্থ দত্ত (৩৫)। ফালাকাটা থানায় সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যোগীঝোড়া এলাকায়। জানা গিয়েছে, এদিন কাজ সেরে একটি চারচাকা গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন ওই…

Read More

বিহার থেকে দুষ্কৃতীরা এসে বোমা বাঁধছে? রাজনৈতিক চাপানউতোরে উত্তপ্ত মালদা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ ১৯জুলাই:- বাংলা বিহার সীমান্তবর্তী গ্রামে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। তারপরেই বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার আরো পাঁচটি বোমা। মদের ঠেকে বিহার থেকে দুষ্কৃতীরা এসে রাতের অন্ধকারে বোমা বাঁধছে বলে অভিযোগ এলাকাবাসীর। আরো বোমা মজুদ থাকার আশঙ্কা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।এখনো পৌছায়নি বোম্ব স্কোয়াড। তৃণমূলের বিরুদ্ধে বোম মজুদ রাখার অভিযোগ বিজেপির। পাল্টা তৃণমূলের…

Read More

জমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল ননি গোপালের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জমিতে কাজ করতে যাওয়াই হল কাল! আচমকা বজ্রপাতে প্রাণ হারালেন এক কৃষক। শনিবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ফালাকাটা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে। স্থানীয় জানা গিয়েছে, মৃত ননি গোপাল গোপ। এদিন বিকেলে তিনি জমিতে কাজ করছিলেন সে সময় আচমকা প্রবল বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যেই বাজ পড়ে। তখনই গুরুতর জখম হন। দীর্ঘক্ষণ পর স্থানীয়…

Read More

ইঞ্জেকশন দেওয়ার পর একাধিক প্রসূতির শারীরিক অবনতি, চাঞ্চল্য বালুরঘাটে।

বালুরঘাট,নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে অসুস্থ একাধিক প্রসূতি। শুক্রবার রাতের বেলায় হঠাৎই অসুস্থ হতে থাকেন হাসপাতালে প্রসূতি মায়েরা। পরিবারের অভিযোগ, এদিন রাতে রাতে মায়েদের কোন ইঞ্জেকশন দেওয়া হয়। তারপরই সকলে অসুস্থ হয়ে পরে। বিষয়টি জানতে পেরেই হাসপাতালে ছুটে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিক এবং হাসপাতালে…

Read More

প্রতিষ্ঠা দিবসে মানবিক উদ্যোগ, বালুরঘাটে দুস্থ শিশুদের পাশে ব্যাংক অফ বরোদা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- সমাজের প্রতি দায়বদ্ধতা পালনে এক মানবিক নজির গড়ল রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ব্যাংক অফ বরোদা। তাদের ১১৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অবস্থিত তিলোত্তমা মেমোরিয়াল উইমেন্স সোসাইটি হোম-এ এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই দিনে হোমে থাকা ৬০ জন দুস্থ শিশুর হাতে তুলে দেওয়া হয় শিক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী, যার…

Read More

নিম্নমানের স্কুল ইউনিফর্ম ও মজুরি কেলেঙ্কারি: কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্তে জেলাশাসক।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —হরিশ্চন্দ্রপুর,১৯ জুলাই : মন্ত্রীর গড়ে এবার সরকারি স্কুলের পড়ুয়াদের পোশাক নিয়ে বড় দুর্নীতির ছায়া। নিম্নমানের পোশাক থেকে শুরু করে সেলাইয়ের জন্য কম মজুরি। কংগ্রেস সিপিএম জোট পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ।অভিযোগ খোদ শিক্ষা কর্মাধ্যক্ষের। আরটিআই করেও মেলেনি যথোপযুক্ত উত্তর বলে দাবি। তৃণমূল নেতাদের সাথে নিয়ে এই দুর্নীতি করছে…

Read More

যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালদা টাউন স্টেশনে সহায়তা শিবির, থাকছে টোল ফ্রি নম্বর ও জরুরি পরিষেবা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ :- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রতিবছরের মত এ বছরেও ২১শে জুলাই কলকাতার ধর্মতলায় ঐতিহাসিক শহীদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে মালদা থেকে প্রায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত থাকবেন। সেই সভায় ট্রেনে যাতায়াতের জন্য যাতে কোন সমস্যা না হয় তার জন্য মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালদা…

Read More