১৮ বছরের নিচে মেয়ের বিয়ে? সরাসরি জেল—ফারাক্কা থানার কড়া হুঁশিয়ারি সচেতনতামূলক অনুষ্ঠানে।
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ১৮ বছরের নীচে মেয়ের বিয়ে দিলেই জেল যেতে হবে বাবা মাকে। মুচলেকা দিয়েও কোনো রেহাই নয়। সোজা জেল। ফারাক্কার হাজী কলিমুদ্দিন ডাক্তার নেজামুদ্দিন মেমোরিয়াল হাইমাদ্রাসার উদ্যোগে সচেতনতা প্রোগ্রামে স্পস্ট বার্তা দেওয়া হলো ফারাক্কা থানার পুলিশের পক্ষ থেকে। বুধবার সমস্ত ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে বাল্যবিবাহ, শিশুশ্রম ও সাইবার অপরাধ বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন…

