‘মাতৃ শক্তি সংঘ’-এর উদ্যোগে সচেতনতায় নতুন পথচলা বালুরঘাটে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটে গড়ে উঠল এক নতুন সামাজিক সংগঠন, যার লক্ষ্য নাবালক-নাবালিকাদের মধ্যে বাড়তে থাকা বিয়ের প্রবণতা রোধ, পারিবারিক অশান্তি কমানো এবং বয়স্কদের উপর অত্যাচার প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা। ঝাঁসি বাহিনী বালুরঘাটের মহিলাদের পরিচালিত দূর্গা পূজা কমিটি মাতৃ শক্তি সংঘ এন্ড লাইব্রেরীর উদ্যোগে এই সংগঠনের পথচলা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডাব্লিউসি…

Read More

মাদারিহাট থেকে ফালাকাটা—২৫ কিমি দৌড়ে পর্যটন ও ক্রীড়ার উৎসব।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ফালাকাটায় আয়োজন করা হল ডুয়ার্স মনসুন ম্যারাথন এন্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল। অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা এবং ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সূচনা করেন বিশিষ্ট খেলোয়াড় বাইচুং ভুটিয়া l জানা গিয়েছে, এদিন সকালে ২৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়। মাদারিহাট থেকে ফালাকাটা পর্যন্ত। একই দিনই বিকেলে মুজনাই…

Read More

মোথাবাড়িতে শোকের ছায়া: ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের দুর্ঘটনাজনিত মৃত্যু।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- এক সপ্তাহের ব্যবধানে ভিন রাজ্যের দু দুজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া মোথাবাড়ি এলাকায়।এলাকায় কাজ না পেয়ে মালদা জেলার গ্রামবাংলা থেকে কাতারে কাতারে শ্রমিক ভিন রাজ্যে চলে যাচ্ছে বলে বিরোধীদের অভিযোগ মোথাবাড়ির বাজার পাড়ার বাসিন্দা অনুপ ঘোষ চলতি বছরের এপ্রিল মাসে পেটের তাগিদে পাড়ি দেয় মুম্বাই এর বিক্রমনগর এলাকায় ।।তবে গত…

Read More

মশাল ও মোমবাতি হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখর বালুরঘাট।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বছর ঘুরলেও মেলেনি অভয়া / তিলোত্তমা / কাদম্বিনীর ন্যায় বিচার। সেই অভিযোগে ফের “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগান তুলে বালুরঘাটের পথে নাগরিক মঞ্চ। শনিবার সন্ধ্যায় ফের রাস্তা দখল করলেন কয়েক শত মহিলা পুরুষ। বালুরঘাটের থানামোড় থেকে শুরু হয় মিছিল। হাতে মশাল ও মোমবাতি নিয়ে আওয়াজ ওঠে “উই ওয়ান্ট জাস্টিস”। ন্যায়ের…

Read More

মুচিয়া বিএসএফ ক্যাম্পে রাখী উৎসবে যোগ বিজেপি নেতাকর্মীদের।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-শনিবার বিজেপির পক্ষ থেকে বিএসএফ জওয়ান ও আধিকারিকদের সঙ্গে রাখী বন্ধন উৎসব পালনের ছবি নজরে এল পুরাতন মালদার মুচিয়া বিএসএফ ক্যাম্পে। সেখানে বিজেপি নেতাকর্মীরা বিএসএফ-এর ১২নং ব্যাটেলিয়নের জওয়ানদের সঙ্গে রাখী বন্ধন উৎসব পালনে মেতে ওঠেন। বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুমু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি, রুম্পা…

Read More

সম্প্রীতির বার্তা ছড়াল বালুরঘাট শুভায়ণ হোমের রাখি অনুষ্ঠান।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট শুভায়ণ হোমে পালিত হলো রাখি উৎসব। বাংলা সংস্কৃতি সম্প্রীতি ধরে রাখতে এদিন শুভায়ণ হোমের অনাথ শিশু কিশোরদের নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় রাখি উৎসব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার এমসিআইসি মহেশ পারেখ,২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদিপ্তা চক্রবর্তী সহ হোমের আধিকারিকেরা।

Read More

কুশমন্ডিতে বিশ্ব আদিবাসী দিবসে সেঙ্গেল অভিযানের পদযাত্রা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ, শনিবার ৯ আগস্ট ২০২৫, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সমাজসুধারের বার্তা নিয়ে রাস্তায় নেমে এল আদিবাসী সেঙ্গেল অভিযান। নেশামুক্ত সমাজ গঠন ও আদিবাসী মহিলাদের স্বশক্তিকরণের দাবিতে আয়োজিত এই পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। পদযাত্রায় নেতৃত্ব দেন সেঙ্গেল অভিযানের ব্লক সভাপতি প্রদীপ মূর্মূ ও ব্লক…

Read More

কলাবারিয়া নয়ন জলিতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিখোঁজ চালক ও খালাসী।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা ডোমকল থেকে বহরমপুর গামি যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে কলা বাড়িয়া নয়ন চলিতে পাল্টি খেয়ে যাই যাত্রী বোঝাই বাসটি। স্থানীয়দের সহযোগিতায় ২৫ থেকে ৩০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে এমনটাই খবর গাড়ি চালক ও খালাসী কোন খোজ মেলেনি এখনও পর্যন্ত। স্থানীয়দের দাবি এখনো হয়তো কিছু যাত্রী…

Read More

মানবিকতার নজির: বৃহন্নলাদের হাতে রাখি বেঁধে ঐক্যের বার্তা দিলেন অশোক মিত্র।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার বালুরঘাটে বৃহন্নলা সম্প্রদায়ের সঙ্গে রাখি বন্ধনে অংশ নিয়ে নজির গড়লেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। সমাজ যাদের প্রায়শই উপেক্ষা করে, সেই মানুষদের সঙ্গে রাখি পূর্ণিমা উদযাপন করে তিনি মানবিকতার বার্তা দিলেন। বৃহন্নলাদের হাত থেকে রাখি পড়ে এবং তাদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করলেন তিনি। বর্তমান সময়ে বিভেদ বাড়ানোর…

Read More

কুমারগঞ্জে সংস্কৃতি দিবসে ভ্রাতৃত্বের বন্ধনে রাখি বন্ধন উৎসব।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কুমারগঞ্জ ব্লকের আয়োজনে সংস্কৃতি দিবসের অঙ্গ হিসেবে ‘রাখি বন্ধন উৎসব–২০২৫’ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো কুমারগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গণে। ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনার মেলবন্ধন ঘটল এ দিনের আয়োজনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জের বিডিও শ্রীবাস বিশ্বাস, পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্য, ব্লক ইয়ুথ অফিসার (বিওয়াইও), স্থানীয় ছাত্রছাত্রী ও শিশুরা। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী…

Read More