মনসা গানের মেলায় চাঞ্চল্য, পাপড় বিক্রেতাকে দগ্ধ করল নেশাগ্রস্ত ব্যক্তি।
নিজস্ব সংবাদদাতা, মালদা:—— মনসা গানের মেলায় পাপড় বিক্রি করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হলেন এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেতাজি পল্লীর বাসিন্দা সুধীর দাস প্রতিদিনের মতো ওই মেলায় পাপড় বিক্রি করছিলেন। অভিযোগ, স্থানীয় বাসিন্দা খগেন মণ্ডল নেশাগ্রস্ত অবস্থায় এসে পাপড় কিনতে চান।…

