নদী থেকে ত্রিশূল কুড়িয়ে শুরু পূজা, আজ গ্রামে আধ্যাত্মিক ঐতিহ্য।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —– পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নজরপুর গ্রামে এক অনন্য ঘটনা আজও আলোচনার কেন্দ্রবিন্দু। প্রায় ১৫ বছর আগে পুরাতন মালদার মুচিয়া নজরপুরের ছোট্ট বালক মিঠুন শীল নদীতে স্নান করতে গিয়ে হঠাৎ কুড়িয়ে পায় একটি ত্রিশূল। সেই ত্রিশূল বাড়িতে নিয়ে আসার পর থেকেই শুরু হয় এক অলৌকিক কাহিনি। পরিবার সূত্রে জানা যায়, সেই…

Read More

গাজোল টোল প্লাজার কাছে অবৈধ সেগুন কাঠসহ কনটেনার লরি আটক।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —- মালদহের গাজোল টোল প্লাজার কাছে ১২ নম্বর জাতীয় সড়কে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠসহ ডাইভার সহ কনটেনার লরি আটক করল বনদপ্তরের আধিকারিকরা। সূত্রে জানা গেছে, সোমবার রাতে জিএসটি দপ্তরের আধিকারিকরা বৈধ কাগজপত্র না থাকায় ১২ চাকা বিশিষ্ট লরিটিকে আটক করে। পরে মঙ্গলবার দুপুরে বনদপ্তরের হাতে লড়ি সহ কাঠগুলি হস্তান্তর করা হয়।…

Read More

মালঞ্চায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগ দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- একলাখী বালুরঘাট রেলযাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার মালঞ্চায় অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সম্মাননীয় সাংসদ ড. সুকান্ত মজুমদার মহাশয়।

Read More

কুশমন্ডিতে অভিভাবক সমিতি নির্বাচন – তৃণমূলের মনোনয়ন জমা, মিছিলে কর্মী-সমর্থকদের ভিড়।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২৬শে সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের নুরপুর হাই মাদ্রাসার অভিভাবক সমিতির নির্বাচনে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দুপুর একটা নাগাদ দলের পক্ষ থেকে ছ’জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদিন বিশাল মিছিল সহকারে মনোনয়ন প্রদান অনুষ্ঠানে যোগ দেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য…

Read More

দৌল্লায় বস্ত্র বিতরণ কর্মসূচি – পুজোর আগে মানবিক উদ্যোগ বিজেপি বিধায়কের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পুজোর আগে পুজোকে সামনে রেখে আজ বালুরঘাট বিধানসভার ১ নম্বর মন্ডলের অমৃৎখন্ড অঞ্চলের দৌল্লা সংসদে আসন্ন শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে বস্ত্র বিতরণ করলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী মহাশয়। তিনি যানা শারদীয়া পুজোর প্রাককালে কামাড় পাড়ার দৌল্লায় গরিব মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে নজির সৃষ্টি করলেন বিজেপির…

Read More

গার্হস্থ্য হিংসা ও সামাজিক বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ – বালুরঘাটে পুজো মণ্ডপে নারী ক্ষমতায়নের বার্তা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- আত্মরক্ষার লড়াই। বেঁচে থাকার লড়াই, ‘আমি ঐ মেয়ে’। নারী নির্যাতন রুখতে এমনই শিউরে ওঠা থিম গড়ে তুলছে বালুরঘাটের বিগ বাজেটের সংকেত ক্লাবের পুজো কমিটি।” আমি ঐ মেয়ে ” সমাজে নারীদের প্রতি চলতে থাকা গার্হস্থ্য হিংসা থেকে নারীদের ওপর চলতে থাকা সামাজিক নিপীড়নের বিরুদ্ধে সরব হতেই এবার ” আমি ঐ মেয়ে ”…

Read More

অপূর্ব সরকারের শ্বশুরবাড়ি ও গঙ্গারামপুরের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গতকাল রাতে বালুঘাটের রঘুনাথপুর এলাকায় টাকা উদ্ধারের ঘটনায় ধৃত অপূর্ব সরকারের শ্বশুরবাড়ির খাট ও ঠাকুর ঘর মিলে ১ কোটি ১৭ লক্ষ ৯৭ হাজার টাকা পুলিশ উদ্ধার করে। পাশাপাশি গঙ্গারামপুর কায়স্থ পাড়ায় অপূর্ব সরকারের বাড়ি থেকে ১৭ লক্ষ টাকা পুলিশ উদ্ধার করেছে। অর্থাৎ উদ্ধারকৃত মোট টাকার পরিমান ১ কোটি ৩৪ লক্ষ ৯৭…

Read More

দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে কার্নিভাল বন্ধের দাবিতে কংগ্রেসের ডেপুটেশন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : “ভোট চোর, গদি ছোড়”— এই স্লোগানকে সামনে রেখে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি আয়োজন করল জাতীয় কংগ্রেস। সোমবার দুপুর আড়াইটা নাগাদ বালুরঘাটে এই কর্মসূচির আয়োজন হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব সহ জেলা নেতৃত্বরা। এই কর্মসূচির পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশনও দেওয়া হয়। নেতৃত্বদের অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের…

Read More

মরমান্তিক দুর্ঘটনা শিলিগুড়িতে — রেলগেট ভেঙে থমকে যায় ব্যস্ত সড়ক, বিপাকে যাত্রীরা।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা;- শিলিগুড়ি মহকুমার রাঙ্গাপানি রেলগেট সংলগ্ন এলাকায় ,ব্যস্ত তম সড়কে ঘটে যায় এক মনোমান্তিক পথ দুর্ঘটনা, সজোরে ধাক্কা মারে রেল বেরিয়ারে একটি বালি বোঝাই বার চাকা ডাম্পার, অনুমানিক রাত দুটোয় নাগাদ, যদিও কেউ হতাহতের খবর নেই, এই দুর্ঘটনার ফলে রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি হয়, রাত থেকে সকাল অব্দি সেই জাম থাকে এতে সমস্যার…

Read More

সামাজিক সুরক্ষার আওতায় এলেন পরিবহন শ্রমিকরা, হিলিতে সচেতনতা শিবিরের আয়োজন।

হিলি, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ সকাল ১১টা থেকে দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী হিলি শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন শ্রমিকদের জন্য একটি বিশেষ নাম নথিভুক্তকরণ ও সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আগত পরিবহন শ্রমিকদের নাম নিবন্ধন করা হয় এবং সামাজিক সুরক্ষা যোজনার আওতায় প্রভিডেন্ট ফান্ড (পিএফ) প্রদান করা…

Read More