ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে জয় : পাগলীগঞ্জের প্রমীলা চক্রবর্তীর অনুপ্রেরণার গল্প।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার পাগলীগঞ্জের বাসিন্দা প্রমীলা চক্রবর্তীর জীবন ছিল এক অনিশ্চয়তার মধ্যে। পেটে গলব্লাডারের স্টোন ধরা পড়ার পর তাঁর মালদাতে অস্ত্রোপচার হয়। কিন্তু অস্ত্রোপচারের পর কোলকাতায় বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়ে। এই খবর শুনে তিনি এবং তাঁর পরিবার ভেঙে পড়েন। কোন উপায় না দেখে তারা বালুরঘাটে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর শান্তনু…

