আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ, মালদায় বিজেপির বুথ বিজয় কর্মশালায় দিলীপ ঘোষ।
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- বুধবার মালদায় এসে মালদা বিধানসভা এলাকায় বিজেপির বুথ বিজয় কর্মশালায় অংশ নিলেন বিজেপির রাজ্যনেতা দিলীপ ঘোষ। এদিন তার উপস্থিতিতে বিজেপির বুথ বিজয় কর্মশালা অনুষ্ঠিত হয় পুরাতন মালদা পৌরসভার পালপাড়া ধানহাটি এলাকায় অবস্থিত বিজেপির মালদা বিধানসভার দলীয় কার্যালয়ে। সেখানে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন ‘বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, মালদা বিধানসভার বিজেপি…

