গভীর রাতে গোপন অভিযান কালিয়াচকে, উদ্ধার ২.৪ কেজি ব্রাউন সুগার, বাজার মূল্য ২ কোটি।

দেবাশীষ পাল, মালদা — মারাতের অন্ধকারে আম ও লিচু বাগানে চলছিল ব্রাউন সুগার তৈরির কাজ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযান মালদহের কালিয়াচকে। হাতেনাতে গ্রেপ্তার পাঁচ মাদক কারবারি। উদ্ধার দুই কেজি ৪০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য দুই কোটি টাকারও বেশি। তবে, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পুলিশি অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যায়। তাদের…

Read More

জনভিড় ও হয়রানির মাঝে মানবিক উদ্যোগ মালদা জেলা ও গাজোল ব্লক যুব তৃণমূলের।

মালদা-গাজোল, নিজস্ব সংবাদদাতা:— মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস এবং গাজোল ব্লক যুব তৃণমূলের উদ্যোগে রবিবার এস আই আর হেয়ারিং করতে আসা সমস্ত জনসাধারণের হাতে কেক ও জল তুলে দেওয়া হয়। রবিবার সকালের ঘটনা। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস, গাজোল ব্লক যুব তৃণমূলের সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্যরা। জানা গিয়েছে, এদিন সকাল থেকে…

Read More

মৌসম নূরের ‘ঘর ওয়াপসি’, আইহো স্ট্যান্ডে কংগ্রেসের শক্তি প্রদর্শন।

দেবাশীষ পাল,, মালদা— তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তনের জন্য কংগ্রেস নেত্রী মৌসম নূরকে শুভেচ্ছা, অভিনন্দন জানাতে শনিবার স্বাগতম ও অভিনন্দন সভা করল হবিবপুর ব্লক কংগ্রেস। আর এই সভা মঞ্চ থেকেই এসআইআর ইস্যুতে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন জেলা কংগ্রেস নেতৃত্ব। এস.আই আর হয়রানি বন্ধের দাবীতে ডি.এম অফিস ঘেরাও অভিযানের ডাক দিলেন আগামী ২৯শে জানুয়ারি। এদিন হবিবপুর ব্লক…

Read More

ওষুধের দোকানের আড়ালে নিষিদ্ধ কাফ সিরাপ, মানিকচকে গ্রেপ্তার দোকান মালিক।

দেবাশীষ পাল, মালদা :- মানিকচক থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ওষুধের দোকানের আড়ালে চলছিল নিষিদ্ধ কাফ সিরাপের বেআইনি ব্যবসা। বিশেষ সূত্র মারফত এই খবর জানতে পেরেই ওই ওষুধের দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল।মালদার মানিকচক থানার পুলিশ। শনিবার বিকালে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হল মানিকচক সদর এলাকায়। ঘটনায়…

Read More

শিশুকে বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বুড়িহানে গাছে ধাক্কা টোটোর।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘটনাটি করণদিঘী থানার অন্তর্গত বুড়িহান, ৩৪ নম্বর জাতীয় সড়কের। স্থানীয় সূত্রে জানা গেছে, টোটো চালক আব্দুল বারিক দোমোহনা থেকে রসাখোয়ার দিকে আসছিলেন। বুড়িহান এলাকায় হঠাৎ একটি শিশু রাস্তা পার হতে এলে তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় টোটো চালকের…

Read More

ধর্মীয় অনুষ্ঠানে রাজনীতির অভিযোগ, পতিরামে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার সরস্বতী পুজোকে কেন্দ্র করে পতিরামে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। পুজো মন্ডপে রাজনৈতিক ছবি ও পোস্টার লাগানোর অভিযোগকে ঘিরে শুরু হওয়া বিতর্কের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় পতিরাম চৌরঙ্গীতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি পতিরামের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে চৌরঙ্গীতে এসে শেষ হয়, যেখানে পরবর্তীতে একটি প্রতিবাদ সভা…

Read More

সরকারি কাজে নিযুক্ত আধিকারিক আক্রান্ত, কুমারগঞ্জে র‍্যাফ মোতায়েন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কুমারগঞ্জ ব্লক অফিসে চলা শুনানির মাঝেই চাঞ্চল্যকর হামলার ঘটনা সামনে এসেছে। জাকিরপুর অঞ্চলের শুনানি চলাকালীন মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াইয়ের উপর মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্ত হয়েছেন আরও এক আধিকারিক দিলীপ লাকরাও।জানা গিয়েছে, দিব্যেন্দু গড়াই মাইক্রো অবজারভার হিসেবে কুমারগঞ্জে SIR সংক্রান্ত কাজের দায়িত্বে নিযুক্ত ছিলেন। ঘটনার কিছুক্ষণ পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র‍্যাফ…

Read More

শান্তিপূর্ণ ১২ ঘণ্টার বন্ধের আহ্বান SIR–NRC বিরোধী সংগঠনগুলির।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- বাঙালির নাগরিকত্ব ও সর্বজনীন ভোটাধিকার রক্ষার দাবিতে SIR (Special Intensive Revision) হিয়ারিং অবিলম্বে বন্ধ করা এবং NRC সম্পূর্ণভাবে বাতিলের দাবিতে আগামী ২৭শে জানুয়ারি, মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় ১২ ঘণ্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এই বন্ধ পালনের আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের বক্তব্য, তথাকথিত SIR প্রক্রিয়ার নামে সাধারণ নাগরিকদের…

Read More

ফালাকাটায় মানবিকতার দৃষ্টান্ত—হৃদয়ে ফুটো ধরা শিশুর পাশে স্বেচ্ছাসেবী সংগঠন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মাত্র এক মাস বয়সেই হৃদয়ে ফুটো ধরা পড়েছে এক নিষ্পাপ শিশুর। চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে পরিবারের পক্ষে। এই ঘটনাকে কেন্দ্র করে চরম দুশ্চিন্তায় দিন কাটছে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কচিপাতা এলাকার বাসিন্দা সংগ্রাম সরকারের পরিবারের। জানা গিয়েছে, সংগ্রাম সরকার পেশায় একজন…

Read More

উত্তর দিনাজপুরে ফের গরু পাচার রুখল গ্রামবাসী, BSF-এর হাতে ধরা পড়ল পাচারকারী।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত রসাখোয়া–২ গ্রাম পঞ্চায়েতের খুরকা, মধুপুর গ্রামের। স্থানীয় গ্রামবাসীরাই প্রথমে সন্দেহজনকভাবে গরু পাচারের চেষ্টা লক্ষ্য করেন। এরপর তৎপর হয়ে ১৩টি গরু সহ এক পাচারকারীকে আটক করেন গ্রামবাসীরা। আটক পাচারকারীর নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পরবর্তীতে গরু সহ ওই পাচারকারীকে খুরকা ক্যাম্পের BSF-এর হাতে তুলে…

Read More