মুর্শিদাবাদে বিশ্বনবীর জন্মদিনে বর্ণাঢ্য শোভাযাত্রা, শহরজুড়ে আনন্দোৎসব।
মুর্শিদাবাদ, নিজস্বসংবাদদাতা:- আজ বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে গোটা শহরজুড়ে পালিত হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বালিঘাটা, খিদিরপুর, কানিপুর, দরবেশপাড়া সহ আশপাশের বহু গ্রামের মানুষ দল বেঁধে এই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পথে পথে স্থানীয় মানুষ দাঁড়িয়ে নবীর জন্মদিনে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। নানা রঙের সাজসজ্জা, পতাকা, আলোকসজ্জায় ভরে ওঠে…

