জরাজীর্ণ ঘরে অভুক্ত জীবনযাপন, সরকারি সাহায্য থেকে বঞ্চিত বীরসা ওরাওঁয়ের পরিবার।
নিজস্ব সংবাদদাতা, মালদা—একসময় মহাত্মা গান্ধির সহযোদ্ধা ছিলেন তিনি ৷ দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন ৷ স্বাধীনতার আগে তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম আদিবাসী বিধায়কও ৷ তাঁর নাম হয়তো অনেকেই জানেন না ৷ তিনি বীর বীরসা ওরাওঁ। তিনি প্রয়াত হয়েছেন বহুকাল আগে। আজ কোনোরকমে বেঁচেবর্তে রয়েছেন এমন একজন মানুষের উত্তরসূরীরা। অভিযোগ, একসময় সরকারের তরফে তাঁদের কিছুটা…

