চাঙর খসে পড়ছে, ভবন যে কোনো সময় ভেঙে পড়তে পারে – দ্রুত সেন্টার স্থানান্তরের দাবি।
নিজস্ব সংবাদদাতা, মালদা—-বিপদজনক অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। খসে পড়ছে চাঙ্গর। যে কোনো সময় বেহাল এই ভবন ভেঙে ঘটতে পারে বড় দুর্ঘটনা। বড়সড় বিপদের মুখে পড়তে পারে শিশু এবং প্রসূতিরা। তারপরেও হুঁশ নেই প্রশাসনের। এই সেন্টার স্থানান্তরের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ এবং গণ ডেপুটেশন। মঙ্গলবার মালদার বামনগোলার চাঁদপুর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে শুরু হয়েছে…

