রাত কাটতেই মালদায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল যুবকের।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- —- পুরাতন মালদায় রাতের অন্ধকার কাটতে না কাটতেই সামনে এল পরপর দুই পথ দুর্ঘটনার ছবি। একদিকে প্রাণ হারালেন এক যুবক, অন্যদিকে গুরুতর জখম হয়ে হাসপাতালে লড়ছেন এক গাড়িচালক।প্রথম ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে নারায়ণপুর মিশন রোড সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, গাজোলের বাসিন্দা এক যুবক বাইকে করে বাড়ি ফিরছিলেন।…

Read More

যানজট সামলাতে গিয়ে পুলিশ-বাইক চালক সংঘর্ষ, উত্তেজনা মানিকচকে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মানিকচকের মথুরাপুর চৌরঙ্গী মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে গিয়ে আক্রান্ত পুলিশ। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, শনিবার ছিলো মথুরাপুরের হাট সেখানে ব্যাপক যানজট সৃষ্টি হয় মথুরাপুর চৌরঙ্গী মোড়ে।সিভিক ভোলেন্টিয়ার থাকলেও নিয়ন্ত্রণে ব্যার্থ হয়।সেই খবর পেয়ে মানিকচক থানার পুলিশ আধিকারিক ঘটনাস্থলে গিয়ে একটি বাইক চালককে দীর্ঘক্ষণ ধরে বলার পরও বাইক না সরানোর তাকে এক থাপ্পড় মারে।যারফলে…

Read More

মালদায় দেশি-বিদেশি মদ উদ্ধার, কাতলা পুকুর হাটে ধৃত এক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার রাতে বিশেষ অভিযানে সাফল্য পেল হবিবপুর থানার পুলিশ। কাতলা পুকুর হাট সংলগ্ন এমএলএ মোড় এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে দেশি ও বিদেশি মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম রবি সাহা, বাড়ি আইহো খোসবাস পাড়া এলাকায়। অভিযানের সময় তার কাছ থেকে প্রচুর পরিমাণে দেশি ও…

Read More

হরিশ্চন্দ্রপুরে আগুনে ভস্মীভূত ঘর, নগদ টাকা-গয়না সহ সর্বস্বান্ত পরিবার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:–আগুনে পুড়ে ছাই দিনমজুর বাবা ও ছেলের ঘর। অগ্নিকাণ্ডটি ঘটেছে শুক্রবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের গাঙ্গোর গ্রামে। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাবা আনজাফুল হক ও ছেলে মানোয়ার আলির একমাত্র শোয়ার ঘর। পাশাপাশি রান্নাঘর ও গোয়ালঘরও পুড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে হঠাৎ করে ছেলের বাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে…

Read More

মালদায় স্ট্রং রুমে কড়া নিরাপত্তা, থাকছে অতিরিক্ত ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– ভোট পরবর্তী হিংসা রুখতে এবং বিচারকদের নিরাপত্তা দেতে মালদহ জেলাতে মোট ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে । এর পাশাপাশি দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে স্ট্রং রুমের দায়িত্বে। পুলিশ সুপার অনুপম সিং জানালেন জেলার বিভিন্ন থানার জন্যে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারকদের নিরাপত্তা দিতে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।…

Read More

নির্বাচনের রাতে ও ভোরে বিএসএফের অভিযানে ধরা পড়ল ৩ বাংলাদেশি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনের রাতে এক ও শুক্রবার ভোরে আরো দুই বাংলাদেশী আটক করলো বিএসএফের জওয়ানেরা । নির্বাচনের মুহূর্তে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় করা নজরদারি চলছিল সেই মুহূর্তে বিএসএফের হাতে আটক হয় তিন বাংলাদেশী গ্রেফতার।বিএসএফ সূত্রে জানা গিয়েছে ভিন রাজ্য থেকে কাজ করে বাংলাদেশ নিজের বাড়ি ফেরার চেষ্টা করছিল।সেই মুহূর্তে হবিবপুর থানার অন্তর্গত অন্তর্গত বৈদ্যপুর গ্রামপঞ্চায়েত…

Read More

মালদার ১২ আসনের ভোট মিটতেই ত্রিস্তরীয় নিরাপত্তায় ইভিএম পাহারা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মোটের উপর শান্তিপূর্ণভাবে মিটল মালদহের ১২ টি আসনের প্রথম দফার নির্বাচন। ভোট শেষে নিরাপত্তার বলয়ে ইভিএম সংরক্ষণ। কড়া নজরদারি কেন্দ্রীয় বাহিনী এবং মালদহ জেলা প্রশাসনের। মালদহের ১২ টি আসনে দুটি স্ট্রং রুম করা হয়েছে। একটি মালদা কলেজ। যেখানে পাঁচটি বিধানসভা ( চাচোল, মালতিপুর, মালদা, ইংলিশ বাজার এবং মোথাবাড়ি)কেন্দ্রের ইভিএম রয়েছে। অন্যদিকে মালদা…

Read More

মালদায় ইভিএম নিয়ে উত্তেজনা, সেক্টর অফিসারের গাড়ি ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ইভিএম মেশিন সহ সেক্টর অফিস থেকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। বামনগোলার ব্লকের জিএমপুর গ্রাম পঞ্চায়েতে গুনাই ডাঙ্গা গ্রামে ২৯ নম্বর বুথে, ইভিএম বদলানোর চেষ্টা অভিযোগ গ্রামবাসীদের।স্থানীয়রা জানান সেক্টর অফিসার একটি ইভিএম মেশিন নিয়ে ২৯ নম্বর বুথে যাওয়ার পথে স্থানীয় গ্রাম বাসিরা গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে।অভিযোগ সেক্টর অফিসারের কাছে কি করে এই…

Read More

২৯ নম্বর বুথে ইভিএম নিয়ে বিতর্ক, ঘটনাস্থলে পৌঁছালেন Joel Murmu।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- হবিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামনগোলা ব্লকের গোবিন্দ মহেশপুর গ্রাম পঞ্চায়েতের ঘোলাডাঙ্গা এলাকার ২৯ নম্বর বুথের ইভিএম মেশিন বদলের অভিযোগকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো। একাংশ গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচন শেষে একটি চার চাকার গাড়িতে করে ওই বুথের দুটি এভিএম মেশিন নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সেই গাড়ি থেকেই সন্দেহজনক ভাবে আরও অতিরিক্ত দুটি অব্যবহৃত ইভিএম…

Read More

বিএলওর গাফিলতিতে ভোট দিতে পারলেন না তরুণী, পরদিন স্লিপ পৌঁছতেই বিক্ষোভ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- বিএলও’র গাফিলতিতে তে ভোট দিতে পারলেন না তরুণী। ভোটের দিন বারবার স্লিপ চেয়েও পাননি ভোটের স্লিপ। ভোট শেষের পরের দিন তরুণীর বাড়িতে ভোটার সিট পৌঁছলেন বি এলও, স্বীকার করে নেন ভোটার তালিকায় তার নাম রয়েছে। তরুণীর পরিবার সহ এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। BLO কে ঘিরে বিক্ষোভ দেখান গোটা গ্রামবাসী। ঘটনায়…

Read More