উত্তরের সংস্কার ভারতীর উদ্যোগে দেশাত্মবোধে মাতল দক্ষিণ দিনাজপুর।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি উদযাপনে দক্ষিণ দিনাজপুর জেলায় উত্তরের সংস্কার ভারতীর আয়জনে বালুরঘাট নাট্যমন্দিরে আজ অংকন ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আগামীকাল সংগীত প্রতিযোগিতা ও সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রতিযোগিতায় অংশ নিতে ছাত্র-ছাত্রীরা ভিড় জমিয়েছে। অনুষ্ঠানে উত্তরের সংস্কার ভারতীর কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় এলাকার মানুষজন…

Read More

বড়দিনের আনন্দে মেতে উঠল বালুরঘাট, ৬৫ বছরে পা দিল ঐতিহ্যবাহী মাহিনগর চার্চ৬৫ বছরের ঐতিহ্য ছুঁয়ে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট মাহিনগর চার্চ ৬৫ বছরে পদার্পণ করলো, বড়দিন উদযাপনে দক্ষিণ দিনাজপুর জেলা মেতে উঠেছে। সারা বিশ্ব জুড়ে ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার খ্রিস্টধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব বড়দিন পালিত হয়, বড়দিন উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন বালুরঘাট মাহিনগর চার্চে প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনার পাশাপাশি সারাদিন ধরে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান…

Read More

বালুরঘাট ব্লকের তুলসীপুরে বিধায়ক তুলসী পূজায় অংশগ্রহণ করছেন।

বালুরঘাট,নিজস্ব প্রতিবেদক: তুলসী পূজা দিবস উপলক্ষে, বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের তুলসীপুরে অনুষ্ঠিত তুলসী পূজায় অংশগ্রহণ করেছেন বালুরঘাটের বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী। ঐতিহ্যবাহী এই ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তুলসী গাছে প্রদীপ জ্বালিয়ে এবং নির্দিষ্ট রীতি অনুসারে ফুল ও ফল উৎসর্গ করে পূজা সম্পন্ন করা হয়।পুজো শেষে বিধায়ক ডঃ লাহিড়ী বলেন,…

Read More

দীপু দাস হত্যাকাণ্ডে ক্ষোভ ছড়াল দক্ষিণ দিনাজপুরে, হিলি চেকপোস্টে বিজেপির অবস্থান।

হিলি-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বাংলাদেশে দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুরেও। আজ সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের ভারত – বাংলাদেশ চেকপোস্ট এ বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভ সমাবেশের নেতৃত্বে ছিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক লাহিড়ী, যিনি হত্যাকাণ্ডের নৃশংসতায় কঠোর প্রতিবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশের অন্তবর্তী সরকারের…

Read More

বেঙ্গালুরুতে ক্যান্সার শনাক্ত, বালুরঘাটের চিকিৎসায় নতুন জীবন পেলেন অজয় কুমার দে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটায় বসবাসকারী অজয় কুমার দে’র পেটে জল হওয়ায় ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে গিয়ে জানতে পারেন উনার লিভারে ক্যান্সার হয়েছে। উনি তৎক্ষণাৎ ব্যাঙ্গালোর থেকে চিকিৎসা করে বাড়ি ফিরে আসেন। অজয় বাবু বাড়ি ফিরে বালুরঘাটের প্রাচ্যভারতী এলাকায় বসবাসকারী হোমিওপ্যাথি চিকিৎসক ডঃ শান্তনু দাসের কথা জানতে পারেন। এরপর অজয় বাবুর ছেলে প্রেসক্রিপশন নিয়ে ফালাকাটা থেকে…

Read More

বুনিয়াদপুরে পুলিশি অভিযানে ফাঁস নকল ফেবিকুইক চক্র, উদ্ধার প্রায় ১৫০০ পিস।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসহর জুরে একাধিক দোকান থেকে বিপুল পরিমাণে নকল ফেবিকুইক উদ্ধার করে বংশীহারী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে এদিন শহরের কৃষক রাজার, ট্রাফিক মোড় এবং পীরতলায় বেশ কিছু দোকানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে আনুমানিক ১৫০০ পিস নকল ফেবিকুইক উদ্ধার করে পুলিশ। ঘটনা উল্লেখ্য কোম্পানির প্রতিনিধিরা দীর্ঘ…

Read More

বালুরঘাট দিপালী নগর ময়দানে সদর চক্রের ৪১তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, অংশ নিল হাজার পড়ুয়া।

দক্ষিণদিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ তেইশে ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বালুরঘাট দিপালী নগর ময়দানে বালুরঘাট সদর চক্র ক্রীড়া কমিটির ব্যবস্থাপনায় বালুরঘাট সদর চক্রের প্রাথমিক ও নিম্নবুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা, শিশুশিক্ষা ও বিশেষ চাহিদা সম্পন্ন কেন্দ্র সমূহের ৪১তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বালুরঘাট সদর চক্রের সমস্ত স্তরের বিদ্যালয় মিলিয়ে মোট এক হাজার ছাত্রছাত্রী আজকের ক্রীড়া প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে।…

Read More

২৩ কিলোমিটার রেললাইনের কাজ দ্রুত এগোচ্ছে, নির্মীয়মান স্টেশন ঘুরে দেখলেন সাংসদ।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- মঙ্গলবার সকালে বালুরঘাট হিলি রেল প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে নির্মিয়মান কামারপাড়া রেলস্টেশন পরিদর্শনে যান বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বালুরঘাট থেকে হিলি প্রায় ২৩ কিলোমিটার রেলপথের জমি অধিগ্রহণের পর রেললাইন পাতার কাজ শুরু হয়েছে। সমগ্র এই লাইনটিকে কয়েকটি ভাগে ভাগ করে নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। মঙ্গলবার সকালে সুকান্ত…

Read More

বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেসে LHB কোচের সূচনা, যাত্রীদের উচ্ছ্বাস।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরবাসীর জন্য মঙ্গলবারে মিলল বড় সুখবর। বালুরঘাট থেকে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেসে পুরোনো ICF কোচের পরিবর্তে সংযুক্ত হলো আধুনিক LHB কোচ। ভোরবেলায় রেলের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন কোচ নিয়ে ট্রেনটির যাত্রা সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নাড়া, বালুরঘাটের সাংসদ ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত…

Read More

মহিপাল হাইস্কুল মাঠে কুশমন্ডি পূর্ব চক্রের ক্রীড়া উৎসব, উদ্বোধন বিধায়িকা রেখা রায়ের।

নিজস্ব সংবাদদাতা, কুশমন্ডি:- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি পূর্ব চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার মহিপাল উচ্চ বিদ্যালয় মাঠে সফলভাবে অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতায় চারটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৯৫টি বিদ্যালয়ের ২৩৭ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।সকাল থেকেই মাঠ ও সংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ ছিল। ছাত্রছাত্রীরা রঙিন কুচকাওয়াজ, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শৃঙ্খলাবদ্ধভাবে প্রবেশ করে দর্শকদের মন…

Read More