বংশীহারীতে বাড়ি বাড়ি গিয়ে সরকারি প্রকল্পের খোঁজ, কৃষক বন্ধু প্রকল্পে বিশেষ নজর।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দোরগোড়ায় দাঁড়িয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার আগেই সংগঠনকে আরও শক্ত হাতে মজবুত করতে মাঠে নেমেছে দক্ষিণ দিনাজপুর জেলা কৃষাণ ক্ষেত মজদুর সংগঠন। প্রতিনিয়ত চলছে কর্মসূচি থেমে থাকেনি তৎপরতা জোর কদমে চলছে ‘বুথ চলো’ কর্মসূচি। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ৫ নম্বর মহাবাড়ি গোবিন্দপুরে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এলাকাবাসীর বাড়ি…

Read More

রড–সিমেন্টে অনিয়মের অভিযোগ: বালুরঘাটে স্কুলের হলঘর নির্মাণ ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিগ্রাম প্রাইমারি স্কুলে নতুন হলঘর নির্মাণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ চলছে—এই অভিযোগ তুলে গতকাল থেকে একজোট হয়ে কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। অভিযোগের জেরে গত রাতে ঠিকাদার এলে গ্রামবাসীদের সঙ্গে বচসা হয় এবং আজ সকালেও ফের গ্রামবাসীরা একত্রিত…

Read More

বুদ্ধির লড়াইয়ে জমজমাট ‘কুইজাস্ত্র সেভেন’, আজ সন্ধ্যায় চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলায় তিন দিনব্যাপী কুইজ প্রতিযোগিতা ‘কুইজাস্ত্র সেভেন’ এর আজ ২৮শে ডিসেম্বর রবিবার শেষ দিন । শুক্রবার ২৬শে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে রবিবার পর্যন্ত। দক্ষিণ দিনাজপুর জেলা কুইজ সংস্থার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশগ্রহণ করেছে। শুক্রবার দুপুর ১টায় লিগ ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয়…

Read More

নৃত্য-গান-গীতি আলেখ্যে মোড়া সন্ধ্যা: বালুরঘাট রবিনন্দনের ২৬তম বর্ষপূর্তি অনুষ্ঠান।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ছাব্বিশ তম বর্ষের সংস্কৃতির আলোকে উদ্ভাসিত ”বালুরঘাট রবিনন্দন”। ২৮শে ডিসেম্বর রবিবার সন্ধ্যায় বালুরঘাট নাট্যমন্দিরে ভরা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ”বালুরঘাট রবিনন্দন” – এর ছাব্বিশ তম বর্ষের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া ”বালুরঘাট রবিনন্দন” – এর বার্ষিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও গীতি আলেখ্য পরিবেশিত হয়। এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল কোলকাতা…

Read More

বালুরঘাটে যথাযোগ্য মর্যাদায় পালিত কংগ্রেসের ১৪০তম প্রতিষ্ঠা দিবস।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কংগ্রেসের ১৪০ তম প্রতিষ্ঠা দিবস আজ বালুরঘাটে জেলা কংগ্রেস ভবনে যথাযথ মর্যাদার সাথে পালিত হল।দলের পতাকা উত্তোলন ও ফুল ও শ্রদ্ধা অর্পনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেছেন জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব সহ অনান্য জেলা কংগ্রেসের কর্মকর্তাদের উপস্থিতিতে। এদিকে এদিন কংগ্রেসের জন্মদিনে বালুরঘাট কংগ্রেস ভবনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর কংগ্রেস…

Read More

বালুরঘাটে সরকারি কর্মচারী কো-অপারেটিভ নির্বাচনে ছাপ্পা ভোটের অভিযোগ, উত্তেজনা ঘিরে বুথ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিন দিনাজপুর জেলা গভ: এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড এর ক্ষমতা দখলের ভোটকে ঘিরে বুথ দখল করে অবাধে ছাপ্পা ভোটের অভিযোগ শাসক দলের সরকারি কর্মচারী সংগঠন রাজ্য ফেডারেশনের সদস্যদের বিরুদ্ধে।পুলিশ থাকলেও অভিযোগ পুলিশ ছিল দর্শকের ভুমিকায়।যদিও শাসক দলের অধীনে থাকা সরকারি কর্মচারি সংগঠন রাজ্য ফেডারেশনের পক্ষ থেকে অভিযোগ অস্বিকার করে জানানো…

Read More

বালুরঘাটে টিউলিপ ইনস্টিটিউট অফ চাইল্ড কেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উচ্ছ্বাস দুই শতাধিক শিশুর।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ২৮শে ডিসেম্বর রবিবার সকালে বালুরঘাটে উত্তমাশা ক্লাবের কাছে কলেজ ময়দানে টিউলিপ ইনস্টিটিউট অফ চাইল্ড কেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হলো। এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় দুইশো জন ছাত্রছাত্রী মোট আটটি বিভাগের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে শিশুদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়, প্রতিযোগিতায় শিশুরা তাদের দক্ষতা…

Read More

মেখলা দাশগুপ্তের জনপ্রিয় গান নিয়ে বালুরঘাটে জমজমাট সন্ধ্যা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আত্রেয়ী নদীর তীরবর্তী সংগীত ও সংস্কৃতির শহর বালুরঘাটের রবীন্দ্রভবনে আজ ২৭শে ডিসেম্বর শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে “মনেপ্রাণে মেলোডি” নামে একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীতশিল্পী মেখলা দাশগুপ্ত তার জনপ্রিয় গানের সমাহার পরিবেশন করেন। পি. সি. চন্দ্র জুয়েলার্স আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করে। পি. সি. চন্দ্র জুয়েলার্সের গ্রাহকদের…

Read More

ভোটার তালিকা যাচাইয়ে কমিশনের শুনানি পর্ব, দক্ষিণ দিনাজপুরে ডাকা হয়েছে প্রায় ৭৭ হাজার ভোটারকে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ থেকে রাজ্যে ভোটারদের শুনানির কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্য নিয়েই কাজ চলছে এদিন দক্ষিন দিনাজপুর জেলায়।এদিন বালুরঘাটের বিডিও ও এস ডিওর দফতরে এই সুনানি পর্ব চলছে।সেখানে হাজির ছিল এদিন শুনানিতে ডাক পাওয়া মানুষজন। জানা গেছে ২০০২ সালের তালিকার সঙ্গে যে ভোটারদের কোনও ‘ম্যাপিং’ করা যায়নি, শুনানির প্রথম পর্যায়ে…

Read More

কুশমন্ডি হাই স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ৪১তম চক্র পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি হাই স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৪১তম চক্র পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লক ডেভেলপমেন্ট অফিসার ডক্টর নয়না দে, কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা, দক্ষিণ দিনাজপুর…

Read More