জটেশ্বর শিব মন্দির-এ সকাল থেকেই উপচে পড়া ভিড়।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মহা শিবরাত্রি উপলক্ষে ফালাকাটা ব্লকের জটেশ্বর শিব মন্দির-এ নামল ভক্তদের ঢল। সোমবার সকাল থেকেই মন্দির চত্বরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জটেশ্বর সহ দূর-দূরান্তের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থীরা হাজির হন এই প্রাচীন তীর্থক্ষেত্রে।এদিন মন্দিরের সামনে হাতে পূজার সামগ্রী, ঘট ভরা জল ও বেলপাতা নিয়ে ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত…

