বিশ্ব হিন্দু পরিষদের ডাকে সোমবার সকাল থেকে শিলিগুড়িতে পালিত হচ্ছে ২৪ ঘণ্টার বনধ।
শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা, ২ জুন — বিশ্ব হিন্দু পরিষদের ডাকে সোমবার সকাল থেকে শিলিগুড়িতে পালিত হচ্ছে ২৪ ঘণ্টার বনধ। এর প্রভাব পড়েছে শহরের স্বাভাবিক জনজীবনে। শিলিগুড়ির বেশ কিছু এলাকা আজ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। সকালে বাজার এলাকায় গিয়ে দেখা যায়, মাছের আড়তসহ সমস্ত দোকানপাট বন্ধ। ব্যবসায়ীরা জানিয়েছেন, বনধের কারণে নিরাপত্তার স্বার্থে তাঁরা দোকান খোলেননি। অনেকে আগাম…

