মন্মথ রায়ের নিবাস সংলগ্ন আর্ট গ্যালারিতে তাঁর প্রতিকৃতি মূর্তিতে মাল্যদান ও ছবিতে পুষ্পাঞ্জলি নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- একাঙ্ক নাটকের জনক ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মন্মথ রায়ের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত হলো সোমবার বালুরঘাটের আর্ট গ্যালারিতে। এই বিশেষ দিনটি উপলক্ষে মন্মথ রায়ের নিবাস সংলগ্ন আর্ট গ্যালারিতে তাঁর প্রতিকৃতি মূর্তিতে মাল্যদান ও ছবিতে পুষ্পাঞ্জলি নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্য পৌর…

