অবসরের পরেও সাগর কর চৌধুরী নিয়মিতভাবে বালুরঘাট শহর জুড়ে বৃক্ষরোপণ করে যাচ্ছেন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- অবসর জীবনে এসেও পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে পিছপা হননি সাগর কর চৌধুরী। কর্মজীবনে বনকর্মী এবং পরে ফরেস্ট রেঞ্জ অফিসার হিসেবে যিনি ছিলেন প্রকৃতির এক নিবেদিত সেবক, অবসরের পরেও তিনি নিয়মিতভাবে বালুরঘাট শহর জুড়ে বৃক্ষরোপণ করে যাচ্ছেন। বালুরঘাট পৌরসভা যখন শহরটিকে ‘গ্রীন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে, তখন সেই…

Read More

আসামিকে নিয়ে কিভাবে খুন করা হয়েছে সমস্ত কিছু সরজমিনে তদন্ত করলেন চোপড়া থানার পুলিশ।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- তরুণী খুনের তদন্ত করতে আসামিকে নিয়ে সরাসরি ঘটনাস্থলে পৌঁছালেন চোপড়া থানার পুলিশ। কিভাবে খুন করা হয়েছে সমস্ত কিছু সরজমিনে তদন্ত করলেন চোপড়া থানার পুলিশ। এই দিন তদন্তে উদ্ধার হয় নিহত তরুণীর ওড়না, জুতা, এবং যেই দড়ি দিয়ে মারা হয়েছিল সেই দড়ি। নিজের হাতে আসামী সেগুলো বের করে পুলিশের হাতে দেয়। উল্লেখ্য…

Read More

সরুগাঁও চা বাগানের ২৪৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের পাকা দেওয়াল ভেঙে শিশুদের জন্য মজুত চাল, ডাল, লবণ সবজি খেয়ে সাবাড় করল হাতির দল।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটায় ফের হাতির হানা। এবার ধনিরামপুর-২ গ্রাম পঞ্চায়েতের সরুগাঁও চা বাগানের ২৪৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের পাকা দেওয়াল ভেঙে শিশুদের জন্য মজুত চাল, ডাল, লবণ সবজি খেয়ে সাবাড় করল হাতির দল। সোমবার মাঝরাতে ১০ থেকে ১২ টি হাতির দল এই কাণ্ড ঘটিয়েছে। তবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চুরমার করা পর দিনের আলো ফুটে…

Read More

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া এলাকায় রাতভর বৃষ্টির জেরে ভেসে গেলো একটি বাঁশের সাঁকো।

ইসলামপুর, নিজস্ব সংবাদদাতা:- রাতভর বৃষ্টির জেরে দলঞ্চা নদীর জল বাড়াতে বিপত্তি, ভেসে গেলো একটি বাঁশের সাঁকো, অপর আরেকটি বাঁশের সাঁকো বাঁচাতে আপ্রাণ চেষ্টা গ্রামবাসীদের। এ ছবি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া এলাকায়। জানা গিয়েছে ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া এলাকার বুক চিরে গিয়েছে দলঞ্চা নদী। নদীর দুই পারে রয়েছে হাজার হাজার গ্রাম। দীর্ঘ কয়েক দশক ধরে…

Read More

সভাপতির তোলাবাজির প্রতিবাদ করায় প্রতিবাদীদের বাড়ি ভাঙচুর, মহিলাদের মারধর।

নিজস্ব সংবাদদাতা, মালদা-–তোলাবাজির অভিযোগ মালদার কালিয়াচক ১নং ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহঃ সারিউলের বিরুদ্ধে। সভাপতির তোলাবাজির প্রতিবাদ করায় প্রতিবাদীদের বাড়ি ভাঙচুর। মহিলাদের মারধর। আগ্নেয়াস্ত্র হাতে সভাপতির অনুগামী দুষ্কৃতিদের দাপাদাপি এলাকায়। সিসিটিভি ফুটেজে সামাজিক মাধ্যমে ভাইরাল আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপির সেই ছবি । আক্রান্ত গ্রামবাসীরা নিরাপত্তার দাবী তুলে পুলিশ সুপারের দারস্থ। যদিও বিষয়টি নিয়ে এখনও…

Read More

বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল ম্যাজিক গাড়িকে, ঘটনায় গুরুতর আহত হলেন ম্যাজিক গাড়ির চালক।

নিজস্ব সংবাদদাতা, মালদা—রাস্তার পাশে ম্যাজিক গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তুলছিলেন চালক। আর ঠিক তখনই সামনের দিক থেকে আসা এক বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল ম্যাজিকের সামনের অংশে। সেই ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ম্যাজিক গাড়ির সামনের একাংশ। এবং ঘটনায় গুরুতর আহত হলেন ম্যাজিক গাড়ির চালক। রবিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের এনায়েতপুর বাঙালগ্রাম মোড় এলাকায়।…

Read More

ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে প্লাস্টিক কেরি ব্যাগ নিষিদ্ধ অভিযান শুরু হয় চৌরঙ্গী মোড় থেকে এবং শেষ হয় পিডব্লিউডি মোড় সংলগ্ন এলাকায় ।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ইসলামপুর -আজ ইসলামপুর পৌরসভার উদ্যোগে প্লাস্টিক চাহিয়া লজ্জা দিবেন না এই হ্যান্ডবিল ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে বিতরনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়। সরকারি নির্দেশ অনুযায়ী ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে প্লাস্টিক কেরি ব্যাগ নিষিদ্ধ অভিযান শুরু হয় চৌরঙ্গী মোড় থেকে এবং শেষ হয় পিডব্লিউডি মোড় সংলগ্ন এলাকায় । এই অভিযানে…

Read More

ভাটপাড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগদ্দল এর অকল্যান্ড জুট মিল হঠাৎ বন্ধ করে দিল মালিক কর্তৃপক্ষ।

ভাটপাড়া, নিজস্ব সংবাদদাতা:- ভাটপাড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগদ্দল এর অকল্যান্ড জুট মিল হঠাৎ বন্ধ করে দিল মালিক কর্তৃপক্ষ। জানা গেছে বেশ কিছুদিন ধরে ওই মিলে মালিকপক্ষের সাথে গন্ডগোল হচ্ছিল শ্রমিকদের একাংশের। জানা গেছে আজ সকালে আচমকা ওইমিলের কর্তৃপক্ষ শংকর তরফদার কে বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে তৃণমূলের শাসক দলের শ্রমিক সংগঠনের একাংশের বিরুদ্ধে। তাকে…

Read More

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য সুখবর, পথচলা শুরু করলো শিয়ালদা হামসফর এক্সপ্রেস ।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- উত্তরবঙ্গের যাত্রীদের জন্য সুখবর। আজ থেকে পথচলা শুরু করলো শিয়ালদা হামসফর এক্সপ্রেস । এদিন দুপুর দুটোয় জলপাইগুড়ি রোড থেকে ছারে হামসফর এক্সপ্রেস। নতুন ট্রেন পেতেই খুশির হাওয়া উত্তরবঙ্গের যাত্রীদের মধ্যে।এদিন দুপুরে জলপাইগুড়ি রোড থেকে ট্রেনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন রেলের আধিকারিকেরা।স্পেশাল এই ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে আগামীকাল ভোর ৪ টে নাগাদ শিয়ালদায়…

Read More

বাস ও লরির ধাক্কায় জখম একাধিক।

ইসলামপুর, নিজস্ব সংবাদদাতা:- রামগঞ্জের ভীমগজ এলাকায় জাতীয় সড়কের ওপর বাস ও লরির ধাক্কায় জখম একাধিক। যখমদের উদ্ধার করে প্রথমে চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং গুরুতর আহত লোকজনদের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এদিন জানা যায় বাসটি বিহার থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। এবং লরিটিও বাসের পেছন পেছন একই দিকে যাচ্ছিল। ভীমগঞ্জ এলাকায় আসার…

Read More