অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি কর্মীর মর্যাদা দেওয়া, বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে ডেপুটেশন বালুরঘাটে।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি কর্মীর মর্যাদা দেওয়া, বেতন বৃদ্ধি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর ঠিক করা, বৈদ্যুতিক সংযোগ দেওয়া সহ মোট ১২ দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা ও কর্মীদের বিক্ষোভ ও ডেপুটেশন বালুরঘাটে। এদিন সারা বাংলা অঙ্গনওয়াড়ী ও সহায়িকা কর্মী সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে মিছিল করে…

Read More

বালুরঘাট ল কলেজে এক ছাত্রনেতা অপর এক ছাত্রের কলার ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে, সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় বালুরঘাট কলেজের পর এবার বালুরঘাট ল কলেজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বালুরঘাট কলেজে মদ্যপানের ভিডিও ভাইরাল হলেও, বালুরঘাট ল কলেজে এক ছাত্রনেতা অপর এক ছাত্রের কলার ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে, সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলের পোস্ট করে সরব…

Read More

অর্ধনগ্ন ১১ বছরের নাবালিকার মৃতদেহ পুকুর থেকে উদ্ধারের ঘটনায় নাবালিকার মেসো কে গ্রেফতার করে।

কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে অর্ধনগ্ন ১১ বছরের নাবালিকার মৃতদেহ পুকুর থেকে উদ্ধারের ঘটনায় মৃতের এক আত্মীয়কে গ্রেফতার করল পুলিশ।গতকাল কুমারগঞ্জ থানার তাজপুর গ্রামের ১১ বছরের নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে মোহনা জহরাপুকুর এলাকার একটি পুকুর থেকে। ঘটনার তদন্তে নেমে কুমারগঞ্জ থানার পুলিশ নাবালিকার মেসো কে…

Read More

সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে এদিন নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট থানায় মঙ্গলবার রোড সেফটি উইকের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে এদিন নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠান ঘিরে পুলিশ ও প্রশাসনের তরফে সুরক্ষাবিধি মানার বার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে।

Read More

প্রায় ৯ ফুট লম্বা অজগর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- সোমবার সন্ধ্যায় আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের নবনগর এলাকা থেকে অজগর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, রাতে ওই অজগরটিকে দেখতে পেয়ে খবর দেওয়া হয় স্থানীয় সর্পপ্রেমী অরূপ রতন গিরি কে। তিনি খবর পাওয়া মাত্রই ওই এলাকায় গিয়ে অজগরটিকে উদ্ধার করে রাত্রি বেলা অজগরটি নিজ দায়িত্বে রেখে মঙ্গলবার সেটিকে বন দপ্তরের হাতে তুলে…

Read More

বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি চিতাবাঘ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার সাতসকালে চিতাবাঘের হুঙ্কারে ঘুম ভাঙে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের বাসিন্দাদের। সবাই লক্ষ্য করেন যে চা বাগানটির 1 এস 2 নম্বর সেকশনের বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়েছে একটি চিতাবাঘ। বেশ কিছুদিন ধরেই চা বাগানে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন চা শ্রমিকরা। তাতেই আতঙ্কিত হয়ে তাঁরা বনদপ্তরের কাছে খাঁচা পাতার আবেদন জানিয়েছিলেন।…

Read More

মহরম মেলায় প্রতিবছর দূর দূরান্ত থেকে লাঠি খেলার জন্য একাধিক আখড়া কমিটিরা অংশগ্রহণ করেন।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মহরম উপলক্ষে মেলার আয়োজন, এই মেলায় লাঠি খেলতে দূর দূরান্ত থেকে আখড়ার কমিটিরা অংশগ্রহণ করেন। এমন চিত্র ধরা পরল গোয়ালপোখর এক নম্বর ব্লকের গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দেবরাজ এলাকায়। এই মেলায় উপস্থিত হন ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি টিএনটি শাম শুভ্র কাপরী, গোয়ালপোখর থানার আইসি এন্টি ভুটিয়া, গোয়াগাঁও দুই নম্বর গ্রাম…

Read More

আট দফা দাবিকে সামনে রেখে তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিলো তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভার শ্রমিক সংগঠন।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-আট দফা দাবিকে সামনে রেখে তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিলো তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভার শ্রমিক সংগঠন।মূলত বেতন বৃদ্ধি, এবং পৌরসভায় এজেন্সির মাধ্যমে নিযুক্ত শ্রমিক ব্যবস্থাকে বাতিল করার দাবি নিয়ে এদিন ডেপুটেশন কর্মসূচি পালন করেন সংগঠনের প্রতিনিধিরা। সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌরসভায় কর্মরত থাকলেও প্রাপ্য মজুরি ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন…

Read More

এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি-র চাকরি থেকে বঞ্চিত প্রার্থীরা এবার রাজ্য সচিবালয় ঘেরাওয়ের ডাক দিয়েছেন।

হাওড়া , নিজস্ব সংবাদদাতা :- এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি-র চাকরি থেকে বঞ্চিত প্রার্থীরা এবার রাজ্য সচিবালয় ঘেরাওয়ের ডাক দিয়েছেন। সেই কর্মসূচিকে সফল করতে আজ, মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বিক্ষোভকারীরা। হাওড়া ময়দানের শরৎ সদনের সামনে তাঁরা একে একে জমায়েত হচ্ছেন। সূত্রের খবর, বড় জমায়েতের আশঙ্কায় হাওড়া ময়দান এলাকায়…

Read More