আদিবাসী শ্রমিককে প্রায় এক বছর ধরে শ্রমের টাকা না দিয়ে দিল্লির এক কারখানায় আটকে রাখার অভিযোগ উঠল শ্রমিক সরবরাহকারী ও ঠিকাদারের বিরুদ্ধে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আদিবাসী শ্রমিককে প্রায় এক বছর ধরে শ্রমের টাকা না দিয়ে দিল্লির এক কারখানায় আটকে রাখার অভিযোগ উঠল শ্রমিক সরবরাহকারী ও ঠিকাদারের বিরুদ্ধে। এমন ঘটনার খবর চাউর হতেই ভিন রাজ্যের শ্রমিক সরবরাহকারী দালাল ও ঠিকাদারের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছেন আদিবাসী সমাজ সহ এলাকার বাসিন্দারা। এই ঘটনায় রবিবার সকালে দক্ষিণ দিনাজপুর…

Read More

আজ সকাল থেকে দেখা যায় খেজুরির রাস্তা ফাঁকা, মোড়ে মোড়ে চলছে পুলিশের টহলদারি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি তে ১২ ঘণ্টা বন্ধের ডাক দিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।সেই জন্যে আজ সকাল থেকে দেখা যায় খেজুরির রাস্তা ফাঁকা, মোড়ে মোড়ে চলছে পুলিশের টহলদারি। তারই মাঝে অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকরা বনধ সফল করতে জোর করে দোকানপাট বন্ধ করছেন। অভিযোগ পেয়ে…

Read More

অগ্নিকাণ্ডের ঘটনায় প‍্যাথলজিক‍্যাল ল্যাব ও একটি সেলুন দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- সোমবার সকালে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো দুটি দোকান। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাট বিডিও অফিসের উল্টো দিকে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের পাশে। জানা গিয়েছে, ওই অগ্নিকাণ্ড একটি প‍্যাথলজিক‍্যাল ল্যাব ও একটি সেলুন দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। এদিকে খবর পেয়ে বীরপাড়া দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও স্থানীয়দের সহযোগিতায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে…

Read More

ঝড়ে লন্ডভন্ড ব্লকের জটেশ্বর থেকে শুরু করে গ্রামাঞ্চলের বহু এলাকা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- রবিবার রাতের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় ফালাকাটা ব্লকের জটেশ্বর থেকে শুরু করে গ্রামাঞ্চলের বহু এলাকা। জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হেদায়েতনগর গ্রামে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের অন্যান্য এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। বড় বড় গাছ ভেঙে পড়েছে ঘরে উপরে। এই ঝড়ের কারণে চাষাবাদেও ক্ষয়ক্ষতি হয়েছে।…

Read More

ধুলোর জ্বালায় চরম সমস্যায় পড়ছে এলাকার বাসিন্দারা, গ্রামবাসীরা একজোট হয়ে আশ্রমপাড়া এলাকায় রাস্তার উপর বাঁশ দিয়ে পথ অবরোধ করেন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ধুলোর জ্বালায় অতিষ্ট হয়ে পথ অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে রবিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর আশ্রমপাড়া এলাকায়। জানা গিয়েছে, জটেশ্বর বাজার থেকে তপসীতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তাটি সংস্কার করার জন্য খোঁড়াখুঁড়ি হয়েছে। এরফলে রাস্তাজুড়ে ধুলো, বালির ছড়াছড়ি। ফলে ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করলেই ধুলো উড়ছে। এর জেরে সমস্যায় পড়েছেন…

Read More

প্রাইভেট হাসপাতাল কর্মী ৩৮ বছরের স্নাতক যুবক বিমান সরকার নিজের মূল্যবান সময় অতিবাহিত করছেন শিশুদের শিক্ষার আলোয় ফিরিয়ে আনতে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: – এটা আলিপুরদুয়ার শহরের মাঝে অবস্থিত প্যারেড-গ্রাউন্ডের দৃশ্য। গ্রাউন্ডের চারপাশে মর্নিং বা ইভিনিং ওয়ার্ক-এর সুবিধার জন্য নির্মিত ফুটপাথ। আর সেখানেই আলোকস্তম্ভের আলোতে বসে শহরের কয়কে জন শিশুদের শিক্ষার পাঠ দিচ্ছেন এক যুবক। প্রাইভেট হাসপাতাল কর্মী ৩৮ বছরের স্নাতক যুবক বিমান সরকার নিজের মূল্যবান সময় অতিবাহিত করছেন শিশুদের শিক্ষার আলোয় ফিরিয়ে আনতে। জানা…

Read More

ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/২২ পার্টের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দল বদলের হিড়িক অব্যাহত ফালাকাটায়। রবিবার ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/২২ পার্টের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। আর সেই কর্মসূচিতেই ১৬টি পরিবার বিজেপি ও আরএসপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করে বলে দাবি তৃণমূলের। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে…

Read More

ফালাকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগানবাড়িতে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় ৪৬টি বিজেপি সমর্থিত পরিবারের সদস্যরা তৃণমূলের পতাকা তুলে নেন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- একুশে জুলাইয়ের আগে ফালাকাটায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ৪৬ টি পরিবার। রবিবার রাতে ফালাকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগানবাড়িতে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় ৪৬টি বিজেপি সমর্থিত পরিবারের সদস্যরা তৃণমূলের পতাকা তুলে নেন। নবাগতদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূলের সভাপতি শুভব্রত দে।যোগদানকারীরা সাফ জানান, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখেই…

Read More

ফালাকাটা গ্রামীন ব্লক যুব তৃনমূল কংগ্রেসের উদ্যোগে জটেশ্বরে অনুষ্ঠিত হল প্রস্তুতি মিছিল।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শনিবার বিকেলে ফালাকাটা গ্রামীন ব্লক যুব তৃনমূল কংগ্রেসের উদ্যোগে জটেশ্বরে অনুষ্ঠিত হল প্রস্তুতি মিছিল। এদিনের ওই মিছিলে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায় ছিলেন আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূলের সভাপতি সমীর ঘোষ, ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস,ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তাপস বর্মন,…

Read More

ফালাকাটা ট্রাফিক মোড়ে পথসভা করা হয়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ২১ জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতির তোড়জোড়। সেই প্রস্তুতিরই অঙ্গ হিসেবে শুক্রবার ফালাকাটা টাউন ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে শহর ফালাকাটায় অনুষ্ঠিত হল এক জোরদার মিছিল। এদিনের ওই মিছিলে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায় ছিলেন আলিপুরদুয়ার জেলা যুব…

Read More