মোদির জনসভায় যোগ দিতে আলিপুরদুয়ার থেকে ৮ হাজার বিজেপি কর্মীর রওনা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- শনিবার ১৪-ই মার্চ কলকাতার ব্রিগেডে নরেন্দ্র মোদির জনসভা। ওই জনসভাকে সফল করতে প্রস্তুত আলিপুরদুয়ার জেলা বিজেপিও। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা থেকে কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য তিনটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার নিউ-আলিপুরদুয়ার রেল স্টেশনে দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা। এদিন রেলের প্ল্যাটফর্মে বিজেপি কর্মীদের স্লোগান দিতে দেখা…

Read More

নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব আম জনতা উন্নয়ন পার্টি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- এস.আইআর নিয়ে নির্বাচন কমিশনের চক্রান্ত, মুসলিমদের হয়রানি, ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা ইত্যাদি নানান অভিযোগ তুলে বৃহস্পতিবার মালদায় আন্দোলন। জোরদার আন্দোলন করল হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টি। আন্দোলনে নেতৃত্ব দিয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মালদা জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখালেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির।

Read More

ভোটার তালিকা সংশোধনের কাজের চাপেই অসুস্থ শিক্ষক? মৃত্যুতে চাঞ্চল্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— রাজ্যে আরও এক বি এল ওর মৃত্যু। SIR এর চাপে আজ ভোররাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আবুল বরকত নামে ওই স্কুল শিক্ষকের। যিনি সুজাপুর বিধানসভার বামুনগ্রাম ১৫৩ নম্বর বুথের বিএলও ছিলেন। আত্মীয়দের অভিযোগ ওই বুথে ৫৭৯ জনের নাম বিচারাধীন এসেছে। তাদের ডকুমেন্টস কিভাবে বিচারকদের বোঝাবেন…

Read More

এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে পথে যুব তৃণমূল।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে উত্তাল মালদহের বামনগোলা। এই বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার বামনগোলা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিশাল প্রতিবাদী মোটরবাইক র‍্যালি আয়োজিত হয়। এদিন বারো মাইল এলাকা থেকে শুরু হওয়া এই মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক অংশ নেন। রাজ্য সড়ক…

Read More

গাজোল স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- দেওতলা এলাকায় ট্রেন চলাচল লাইনে ইলেকটিকের তার ছিড়ে যাওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন। সকাল ৬:৫৫ তে তেভাগা বালুঘাট থেকে কলকাতা যাওয়ার কথা কিন্তু সময় মতো এসে পৌঁছায়নি তেভাগা এক্সপ্রেস।। বৃহস্পতিবার সকাল সাড়ে ছটা থেকে গাজোল স্টেশন এ দাঁড়িয়ে ছিল শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। প্রায় দু ঘন্টা ধরে যাত্রীদের হয়রানির শিকার হতে হয়। পরে সমস্যার…

Read More

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ গেল মালদার শ্রমিকের, পরিবারে শোকের ছায়া।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- পাঞ্জাবে ড্রেন পরিষ্কারের কাজ করতে গিয়ে মৃত্যু হল হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের। মৃত যুবকের নাম আলমগীর হোসেন ( ২১ )। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রাঙ্গাইপুরে। যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজন। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খুন করে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে অভিযোগ পরিবারের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেড়…

Read More

জোয়েল মুর্মুর উদ্যোগে প্রায় ১০০ জনকে সহায়ক সামগ্রী প্রদান।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মুর উদ্যোগে বিশেষভাবে সক্ষম মানুষজনের মধ্যে বিতরণ করা হল বিভিন্ন সহায়ক সরঞ্জাম। পাশাপাশি তিনি তার বিধায়ক কোটা থেকে বুলবুলচন্ডীর পৃথক পৃথক দুটি এলাকায় দুটি কমিউনিটি হল নির্মাণের কাজের শিলান্যাস করেন। বুধবার প্রথম কর্মসূচি রূপায়ণের ছবি নজরে আসে বুলবুলচন্ডী বিজেপি কার্যালয়ে। সেখানে হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্ম প্রায় একশো…

Read More

চিন্ময় দেব বর্মনের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ।

মালদহ, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভার প্রাক্কালে মালদহের গাজোল বিধানসভায় শক্তি বৃদ্ধি বিজেপির। বিধায়ক চিন্ময় দেব বর্মনের হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলো তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ প্রায় শতাধিক কর্মী। বাংলায় পরিবর্তন আনতে এবং মোদিজীর হাত শক্ত করতে এই যোগদান বলে দাবি বিজেপি বিধায়কের। যদিও এই যোগদান কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শুরু হয়েছে রাজনৈতিক…

Read More

দেওয়াল লিখন ঘিরে বিতর্ক, নিজেই লিখলেন বিজেপি নেতা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সামনের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে নিজেদের জনসম্পর্ক কর্মসূচি অব্যাহত রেখেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সকালে চা চক্র থেকে আরম্ভ করে পথসভা সবটাই করলেন তিনি। সেই সাথে রংপুরে তৃণমূলের দৌরাত্ম্য ও পুলিশের দ্বারা দুষ্কৃতী দৌরাত্মক কায়েম রয়েছে বলে অভিযোগ করলেন দিলীপ ঘোষ। একগুচ্ছ মন্তব্য করে রাজ্য সরকারের…

Read More

মানবিক উদ্যোগে সাড়া, ডাবচায় রক্তদান শিবিরে উৎসাহ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রোগীদের সাহায্যার্থে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা হরি মন্দির প্রাঙ্গণে যুবভারতী স্পোটিং ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে এই দিন মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৬০ জন রক্তদাতা রক্ত দান করেন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। এই দিন…

Read More