হবিবপুরে পাঁচ হাজার ভুয়ো ভোটারের অভিযোগ, ERO অফিসের সামনে ফরম সেভেন নিয়ে ধরনায় বিজেপি নেতা তারাশঙ্কর রায়।
দেবাশীষ পাল, মালদা—- দু’দিন পরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ রয়েছে। তবুও এখনও মৃত, অনুপ্রবেশকারী ভোটারদের নাম কাটা হচ্ছে না বলে অভিযোগ তুলে ধরনায় বসলেন হবিবপুরের বিজেপির জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়। আজ মালদা জেলা প্রশাসনিক ভবনে গিয়ে হবিবপুর বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকা ERO রাজু মন্ডলের ঘরের সামনে ধরনায় বসেন বিজেপির জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়।…

