নিম্নমানের কাজ, ঠিকাদারকে ফোন করে অভিযোগ জানালে পুলিসের ভয় দেখানোর অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —-নিম্নমানের কাজের অভিযোগ তুলে নিকাশিনালার নির্মান কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। ঠিকাদারকে ফোন করে অভিযোগ জানালে পুলিসের ভয় দেখানোর অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। যদিও ঠিকাদার তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছেন। শুনিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রানিপুরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত সমিতি থেকে প্রায় তিন লক্ষ…

Read More

হাসপাতাল চত্বরে গজিয়ে ওঠা জঙ্গল, আবর্জনা পরিষ্কার করতে সাফাই কর্মীদের সংগঠনের পক্ষ থেকে হাসপাতাল চত্বর সাফাই অভিযান।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :-বালুরঘাট জেলা হাস্পাতাল চত্ত্বর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত লাগালো নর্থ বেঙ্গল বাসফোর এন্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানিজেশন।সাধারণভাবে হাসপাতালের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে রয়েছে ঠিকাদার এজেন্সি। হাসপাতাল চত্বর পরিচ্ছন্নতার দায়িত্বে রয়েছে বালুরঘাট পৌরসভা। তাসত্ত্বেও, হাসপাতাল চত্বরে গজিয়ে ওঠা জঙ্গল, আবর্জনা পরিষ্কার করতে সাফাই কর্মীদের এই সংগঠনের পক্ষ থেকে হাসপাতাল চত্বর সাফাই অভিযানে নামে…

Read More

বাঁকুড়া জেলার পাত্রসায়েরের হলদনারায়ণপুরের এক ফুলের নার্সারিতে গাদাগাদি ভীড় দেখা যায় গোলাপ কেনার লাইনে।

আবদুল হাই, বাঁকুড়াঃ ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে ভালবাসার দিন, ১৪ ই ফেব্রুয়ারি কি পুরুষ কি মহিলা তাদের প্রিয়জনকে উপহার দেবে গোলাপ, বিশেষ করে যুব সমাজের কাছেৎ দিনটি বিশেষ তাৎপর্য বহন করে।এই ভালবাসার দিনে প্রেমিক প্রেমিকা একে অপরকে গোলাপ উপহার দেবে আর সেই গোলাপ কেনার জন্যই বিভিন্ন ফুলের বাজারে ভিড় যথেষ্টই সে রকমই বাঁকুড়া জেলার পাত্রসায়েরের…

Read More

ফুটবল খেলার মত বিরোধীদের পায়ে মারতে হবে বিধানসভা ভোটের সময় রেফারী থাকে না ভয় নেই, ফুটবল টুর্নামেন্টের মঞ্চ থেকে আইসিকে পাশে বসিয়ে বিতর্কিত মন্তব্য ব্লক তৃণমূল সভাপতি।

নিজস্ব সংবাদদাতা, মালদা :- ফুটবল খেলার মত বিরোধীদের পায়ে মারতে হবে বিধানসভা ভোটের সময় রেফারী থাকে না ভয় নেই, ফুটবল টুর্নামেন্টের মঞ্চ থেকে আইসিকে পাশে বসিয়ে বিতর্কিত মন্তব্য ব্লক তৃণমূল সভাপতি।ফুটবল টুর্নামেন্টের মঞ্চ থেকে আইসিকে পাশে বসিয়ে বিতর্কিত মন্তব্য ব্লক তৃণমূল সভাপতির। ভোটের সময় বিরোধীদের আক্রমণ করার উস্কানি কর্মীদের। এদিকে তৃণমূল ছাত্র পরিষদের ফুটবল টুর্নামেন্টে…

Read More

বুনিয়াদপুর পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডে সিভিক ভলেন্টিয়ার বিভাস সরকার এবং মাছের ব্যবসায়ী মহাদেব হালদারের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাত্রে চুরি হয়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর এলাকায় একই রাতে ২টি বাড়িতে চুরির ঘটনা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুনিয়াদপুর পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডে সিভিক ভলেন্টিয়ার বিভাস সরকার এবং মাছের ব্যবসায়ী মহাদেব হালদারের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাত্রে চুরি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মহাদেব হালদার মাছের ব্যবসার জন্য স্ত্রীকে নিয়ে দিল্লিতে থাকেন। আর সেই…

Read More

বালুরঘাট খাদিমপুর গার্লস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী পূজা সিং, শারিরিক ও পারিবারিক প্রতিকূলতা তাকে হার মানাত পারেনি।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জন্ম থেকেই মূক ও বধির পূজা। মূলত ইশারাতেই তার সঙ্গে কথা বলতে হয়। কিন্তু সেই মেয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে এবছর।বালুরঘাট খাদিমপুর গার্লস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী পূজা সিং। মাত্র এক বছর বয়সে তার বাবা গায়ে আগুন লেগে মারা যান। বাবা মারা যাওয়ার কয়েক বছর পরেই মায়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন…

Read More

শুক্রবার থেকে জটেশ্বরে ট্রাফিক সিগন্যাল বসানোর কাজ শুরু হল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের জটেশ্বরের অত্যাধুনিক ট্রাফিক সিগন্যাল বসানোর দাবি দীর্ঘদিনের। তবে সেই দাবি পূরণ হতে চলেছে। যার ফলে খুশি এলাকার বাসিন্দারা। শুক্রবার থেকে জটেশ্বরে ট্রাফিক সিগন্যাল বসানোর কাজ শুরু হল। এদিকে ট্রাফিক সিগন্যালের দাবিতে জটেশ্বরের জয় বাংলা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন কিছুদিন আগে তারা জটেশ্বর বাজার জুড়ে ট্রাফিক সিগন্যালের দাবিতে গণস্বাক্ষর সংগ্ৰহ…

Read More

গোপালগঞ্জের ধাদলপাড়াতে দেবী বিদ্ধেশ্বরী (অম্বিকা) শক্তিপীঠে দেবী বিদ্ধেশ্বরীর পাশাপাশি ভৈরব বাবা রামেশ্বরের (অমৃতাক্ষ) পাঁচ দিনব্যাপী মহাপুজো এবং সপ্তসতী যজ্ঞ উপলক্ষ্যে ভক্তদের ঢল নেমেছে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- প্রতিবছরের মতো এবছরও মাঘী পূর্ণিমার পূণ্য তিথিতে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জের ধাদলপাড়াতে দেবী বিদ্ধেশ্বরী (অম্বিকা) শক্তিপীঠে দেবী বিদ্ধেশ্বরীর পাশাপাশি ভৈরব বাবা রামেশ্বরের (অমৃতাক্ষ) পাঁচ দিনব্যাপী মহাপুজো এবং সপ্তসতী যজ্ঞ উপলক্ষ্যে ভক্তদের ঢল নেমেছে। আগামীকাল ১৫ই ফেব্রুয়ারী শনিবার পর্যন্ত এই পুজো চলবে। মায়ের ভক্তরা বিশ্বাস করেন যে – দক্ষিণ…

Read More

সংগ্রামী জনসাধারণকে অভিনন্দন জানিয়ে শুক্রবার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি বিকেলে কলেজ বাসস্ট্যান্ড থেকে বিদ্যাসাগর সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- চলতি বছরে রাজ্য বাজেটে বহু প্রতীক্ষিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মাস্টার প্ল্যানে প্রথম দফার কাজের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত হয়েছে এই জয়। এজন্য সংগ্রামী জনসাধারণকে অভিনন্দন জানিয়ে শুক্রবার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি বিকেলে কলেজ বাসস্ট্যান্ড থেকে বিদ্যাসাগর সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল…

Read More

বৃহস্পতিবার দুপুরে ব্লক তৃণমূলের একটি প্রতিনিধিদল সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দিয়ে অগ্নিনির্বাপণ কেন্দ্র স্থাপনের জন্য সোচ্চার হয়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার দুপুরে ব্লক তৃণমূলের একটি প্রতিনিধিদল সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দিয়ে অগ্নিনির্বাপণ কেন্দ্র স্থাপনের জন্য সোচ্চার হয়। অগ্নিনির্বাপণ কেন্দ্রের প্রয়োজনীয়তা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে তুলে ধরে ওই তৃণমূল প্রতিনিধি দলের সদস্যরা। স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক। হিলিতে স্থলবন্দর ও বাণিজ্যিক কারণে বড় বড় গোডাউন…

Read More