তিন নদীর ভাঙনে ভিটেহারা পরিবার, ক্ষোভে ফুঁসছে রতুয়ার বাসিন্দারা।
নিজস্ব সংবাদদাতা, মালদা:ভাঙন কবলিত এলাকার পরিস্থিতি পরিদর্শনে গিয়ে দুর্গতদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। রবিবার তাকে ঘিরে নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবীতে বিক্ষোভ দেখালেন রতুয়া-১নং ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের ভাঙন কবলিত এলাকার বাসীন্দারা।গত কয়েক বছর ধরেই রতুয়া-১নং ব্লকের বিলাইমারি এবং মহানন্দাটোলা অঞ্চলে আগ্রাসী ভাঙন চালাচ্ছে গঙ্গা-ফুলহর ও কোশী নদী। তিন-তিনটি নদীর…

