বারাসাতে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, অভিযোগ-পাল্টা অভিযোগ।
বারাসাত, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রাকে ঘিরে ধন্দুমার কান্ড বারাসাতে। ভাঙচুর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির অফিস। অভিযোগের তীর মিছিলে আগত বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বুধবার বারাসাতের নওপাড়া কালীবাড়ির মাঠ থেকে কন্যা সুরক্ষা যাত্রার সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকরা সেই…

