কম নম্বর পাওয়া ছাত্রীদের ফাঁদে ফেলত জুলিয়াস, প্রতারণা মামলায় গ্রেফতার অশোকগ্রামের যুবক।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- কম নম্বর পাওয়া ছাত্রীদের ‘নম্বর বাড়িয়ে দেওয়ার টোপ’ দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক যুবক। দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার পুলিশের জালে ধরা পড়ল গঙ্গারামপুর থানার অশোকগ্রামের বাসিন্দা জুলিয়াস মোল্লা।অভিযোগ, বালুরঘাট গার্লস কলেজের প্রথম বর্ষের ছাত্রী মাইনো হাঁসদার সঙ্গে ফোনে যোগাযোগ করে পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার নাম করে টাকা দাবি করেছিল জুলিয়াস।…

