অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তায় উচ্ছ্বাস, দাসপুরে মহিলাদের মহামিছিল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় মাসিক ৩,০০০ টাকা করে পাওয়ায় খুশি দাসপুরের জোতঘনশ্যাম এলাকার মহিলারা। এই উপলক্ষে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজন করা হয় একটি মহা মিছিল।মিছিলে এলাকার বহু মহিলা অংশগ্রহণ করেন। তাঁদের বক্তব্য, অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে মাসিক আর্থিক সহায়তা পাওয়ায় সংসারের বিভিন্ন প্রয়োজন মেটাতে তাঁদের সুবিধা হচ্ছে।…

Read More

খড়্গপুরে পরপর ছিনতাইয়ের কিনারা, সোনার চেন উদ্ধার করে গ্রেফতার তিন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- খড়্গপুর শহরে পরপর ছিনতাইয়ের ঘটনার কিনারা করল পুলিশ। গত মে মাস থেকে চলতি আগস্ট মাস পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় মোট ছয়টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। তদন্তে নেমে এই ঘটনাগুলির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজনের নাম সুরুজ কাহার। অপর দু’জন নাবালক। বুধবারউদ্ধার হওয়া সোনার চেন এবং অভিযুক্তদের…

Read More

অন্নপূর্ণা যোজনার সহায়তা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, কয়েকশো মহিলার মিছিল বিজেপির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বুধবার বিকেলে মিছিল ও পথসভার আয়োজন করল বিজেপি নেতৃত্ব। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের বিলা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এই দিন কয়েকশো মহিলা বিজেপির পতাকা হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি চন্দ্রকোনারোড শহরের বিভিন্ন…

Read More

ট্রেনে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল জিআরপি, মালদা টাউনে ৪২ কেজি গাঁজা উদ্ধার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- ট্রেনে করে গাঁ/জা পাচারের চেষ্টা দিল মালদা টাউন স্টেশনের জিআরপি।জিআরপির তৎপরতায় ডাউন তেজস এক্সপ্রেস থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁ/জা। ঘটনায় জিআরপির হাতে ধরা পড়ল তিন গাঁ/জা পাচারকারী। মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হয় মালদা টাউন স্টেশন চতুরে। জানা গেছে, মঙ্গলবার রাতে ডাউন তেজস এক্সপ্রেসে করে কয়েকজন গাঁ/জা…

Read More

ব্রিজের নিচে খাড়িতে পড়ে মৃত্যু? গাজোলে দিনমজুরের দেহ উদ্ধার, তদন্তে পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– সাতসকালে ব্রিজের নিচ থেকে উদ্ধার এক ব্যক্তির নিথর মৃত্য দেহ। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই ব্যক্তির রহস্য মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। কিভাবে মারা গেলেন ওই ব্যক্তি এখন সেই প্রশ্নর উত্তর খুঁজতে তদন্ত নেমেছে গাজোল থানার পুলিশ। ঘটনা মালদা জেলার গাজোল থানার অন্তর্গত কসবা এলাকার। স্থানীয় সূত্রে…

Read More

বিশ্ব নবী দিবস উপলক্ষে হরিশ্চন্দ্রপুরে জাঁকজমকপূর্ণ জুলুস, মুখরিত একাধিক এলাকা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—– বিশ্ব নবী হজরত মুহাম্মদ-এর জন্মদিবস উপলক্ষে বুধবার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর ব্রিজ সংলগ্ন ইক্করা মসজিদের উদ্যোগে জুলুস বের করা হয়। এদিন ভবানীপুর ব্রিজ এলাকা থেকে জুলুসের সূচনা হয়। হরিশ্চন্দ্রপুর থানার বিভিন্ন এলাকার বহু মানুষ এতে অংশ নেন।জুলুসটি ভবানীপুর, বাংরুয়া হয়ে হরিশ্চন্দ্রপুর, মহেন্দ্রপুর, গোলার মোড়, রাঙ্গাইপুর, দৌলতপুর, বেজপুরা ও কনুয়া এলাকা…

Read More

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো পাঁচ অবৈধ মদের দোকান, মেদিনীপুরে প্রশাসনের কড়া পদক্ষেপ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর স্টেশন সংলগ্ন হামালপাড়ায় বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হলো পাঁচটি অবৈধ মদের দোকান। দীর্ঘদিন ধরে ওই এলাকায় পাঁচ-ছয়টি অবৈধ মদের দোকানে মদের কারবার চলছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুলডোজার দিয়ে দোকানগুলির ছাউনি ও কাঠামো গুঁড়িয়ে দেয়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সকাল থেকে রাত পর্যন্ত ওই দোকানগুলিতে…

Read More

CCTV ক্যামেরা ভেঙে সরকারি মদের দোকানে চুরি, আমলাশুলিতে চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার আমলাশুলি এলাকায় সরকারি মদের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। চুরির আগে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দোকানে থাকা CCTV ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। দোকান থেকে লক্ষাধিক টাকা নগদ খোয়া গিয়েছে বলে জানা গিয়েছে।দোকানের মালিক অজয় কুমার মণ্ডল জানান, সোমবার দোকান খুলতে এসে তিনি দেখতে…

Read More

মহিলাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, তৎপর ভিলেজ পুলিশের হাতে আটক গাড়ি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : – সোনা লেনদেনকে কেন্দ্র করে এক মহিলাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে তৎপরতার সঙ্গে গাড়ি আটক করে অভিযুক্তদের ধরে পুলিশের হাতে তুলে দিলেন চাইপাট এলাকার ভিলেজ পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুর থানার চাইপাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা…

Read More

নিত্যপণ্যের দাম নিয়ে নজরদারি, ফালাকাটা বাজার পরিদর্শনে বিডিও-সহ প্রশাসনের আধিকারিকরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম যাতে অস্বাভাবিক ভাবে না বাড়ে এবং সাধারণ মানুষ ন্যায্য মূল্যে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন, তা খতিয়ে দেখতে ফালাকাটা বাজার পরিদর্শন করলেন প্রশাসনের আধিকারিকরা। এদিন ফালাকাটা বাজারে যান ফালাকাটার বিডিও আদৃতা সমাদ্দার, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অঘোরনাথ রায়, ফালাকাটা মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের…

Read More