আমলাগোড়া চক্রে জাঁকজমকপূর্ণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অংশ নিল চার অঞ্চলের ক্ষুদে পড়ুয়ারা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার আমলাগোড়া চক্রের প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদি,শিশু শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আমলাগোড়া অঞ্চলের স্কট গ্রাউন্ড মাঠে।এইদিন মশাল ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়।পতাকা উত্তোলন করেন গড়বেতা ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অসীম সিংহ রায়। উপস্থিত ছিলেন জেলা…

Read More

সিউড়িতে অরবিন্দপল্লী সরস্বতী শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বর্ণাঢ্য আয়োজনে মুখর বেণীমাধব মাঠ।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- আজ ২১শে ডিসেম্বর বীরভূম জেলা সিউড়ি প্রতি বছরের মতো এবারেও সিউড়ীর অরবিন্দপল্লী সরস্বতী শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সিউড়ীর ঐতিহ্যবাহী বেণীমাধব ইনস্টিটিউশনের মাঠে। প্রতিযোগিতার প্রথম পর্বে ঠিক সাড়ে এগারোটায় শঙ্খধ্বনি দিয়ে সূচনা হলো অনুষ্ঠান। উদ্বোধনী সংগীত, তোপধ্বনি ও মশাল দৌড়ের পরে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভসূচনা করলেন অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার…

Read More

বালুরঘাট দিপালী নগর ময়দানে সদর চক্রের ৪১তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, অংশ নিল হাজার পড়ুয়া।

দক্ষিণদিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ তেইশে ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বালুরঘাট দিপালী নগর ময়দানে বালুরঘাট সদর চক্র ক্রীড়া কমিটির ব্যবস্থাপনায় বালুরঘাট সদর চক্রের প্রাথমিক ও নিম্নবুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা, শিশুশিক্ষা ও বিশেষ চাহিদা সম্পন্ন কেন্দ্র সমূহের ৪১তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বালুরঘাট সদর চক্রের সমস্ত স্তরের বিদ্যালয় মিলিয়ে মোট এক হাজার ছাত্রছাত্রী আজকের ক্রীড়া প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে।…

Read More

চন্দ্রকোনারোড ফুটবল ময়দানে গড়বেতা দক্ষিণ চক্রের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের গড়বেতা দক্ষিণ চক্রের অবৈতনিক সমস্ত প্রাথমিক,নিম্ন বুনিয়াদি বিদ্যালয়,মাদ্রাসা ও শিশু শিক্ষা নিকেতনের সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে চক্রস্তরিও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় মঙ্গলবার চন্দ্রকোনারোড ফুটবল ময়দানে।এই দিন বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বার্ষিক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়।এইদিন…

Read More

উত্তর মালদায় নরেন্দ্র কাপের আসর, মহিলা ফুটবল দিয়ে শুরু প্রতিযোগিতা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– অনুষ্ঠিত হলো নরেন্দ্র কাপ। উত্তর মালদার সাংগঠনিক জেলার, হবিবপুর বিধান সভার বামনগোলা হাই স্কুল মাঠে এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত হলো মঙ্গলবার।সকাল থেকে শুরু হয় মহিলাদের ফুটবল টুর্নামেন্ট। এদিন সকালে খেলা শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন করে, বরণের মধ্যে দিয়ে খেলার শুভ সূচনা হয়।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা নরেন্দ্র…

Read More

সারা বাংলা ক্যারাটে প্রতিযোগিতায় ফালাকাটার গুরুকুল ক্যারাটে একাডেমির দাপট।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা: গত ২১শে ডিসেম্বর ফালাকাটায় অনুষ্ঠিত ক্যারাটে চ্যাম্পিয়নশিপে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল ফালাকাটা ব্লকের গুরুকুল ক্যারাটে একাডেমি। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা একাডেমির ছাত্রছাত্রীরা গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ৫৬টি পদক জিতে নেয়।জানা গিয়েছে, আত্মরক্ষার কৌশলে দক্ষতা অর্জনের পাশাপাশি নিয়মিত অনুশীলন ও শৃঙ্খলার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। গুরুকুল ক্যারাটে একাডেমির কৃতি ছাত্রছাত্রীদের…

Read More

আত্মরক্ষা ও মানসিক বিকাশে ক্যারাটের গুরুত্ব, ফালাকাটায় ক্যারাটে প্রতিযোগিতা ঘিরে উৎসাহ।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা: ফালাকাটা ক্যারাটে একাডেমির উদ্যোগে নবম বর্ষ সারা বাংলা আমন্ত্রণ মূলক ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো ফালাকাটা জুনিয়র বেসিক স্কুল ময়দানে। সেন্সি দেবাশীষ সিনহা বলেন, বর্তমান সময়ে ক্যারাটে একটি গুরুত্বপূর্ণ খেলা l শরীরচর্চার পাশাপাশি আত্মরক্ষা কৌশল শেখা যায় l ছেলে এবং মেয়ে ও উভয়েই এই কৌশল জানা খুবই জরুরী l এর ফলে মানসিক…

Read More

মহিপাল হাইস্কুল মাঠে কুশমন্ডি পূর্ব চক্রের ক্রীড়া উৎসব, উদ্বোধন বিধায়িকা রেখা রায়ের।

নিজস্ব সংবাদদাতা, কুশমন্ডি:- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি পূর্ব চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার মহিপাল উচ্চ বিদ্যালয় মাঠে সফলভাবে অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতায় চারটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৯৫টি বিদ্যালয়ের ২৩৭ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।সকাল থেকেই মাঠ ও সংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ ছিল। ছাত্রছাত্রীরা রঙিন কুচকাওয়াজ, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শৃঙ্খলাবদ্ধভাবে প্রবেশ করে দর্শকদের মন…

Read More

যুবশক্তিকে এগিয়ে আনতেই সাংসদ ক্রীড়া প্রতিযোগিতা: বালুরঘাটে সুকান্ত মজুমদার।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে আজ ২২শে ডিসেম্বর এবং আগামীকাল তেইশে ডিসেম্বর দুদিন ব্যাপী সাংসদ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো বালুরঘাটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে বিজেপির প্রতিটি সাংসদ সারাদেশব্যাপী তাদের সংসদীয় ক্ষেত্রে এই সাংসদ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে। সেই কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে…

Read More

বালুরঘাটে ইউরো কিডস স্কুলের প্রথম বর্ষের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে উৎসবের আবহ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বাইশে ডিসেম্বর সোমবার বালুরঘাট দিপালী নগর ময়দানে ইউরো কিডস স্কুলের প্রথম বর্ষের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি যোগা, ড্রিল সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ছাত্রছাত্রীদের অভিভাবক ও অভিভাবকদের…

Read More