নৃশংস খুনের রায়: অভিযুক্ত দিবাকর ঘোষের যাবজ্জীবন ও জরিমানার নির্দেশ।
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- স্ত্রীকে খুনের দায়ে অভিযুক্ত বরখাস্ত আবগারি দপ্তরের আধিকারিক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বালুরঘাট আদালত।সাত বছর আগে পতিরাম নিচাবন্দরের বাসিন্দা দিবাকর ঘোষের বিরুদ্ধে তার স্ত্রীকে নৃশংসভাবে অস্ত্র দিয়ে আঘাত ও গাড়ি চাপা দিয়ে খুন করার অভিযোগ উঠেছিল। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে গতকাল শুক্রবার বিচারক ভারতীয় দন্ডবিধি ৩০২…

