শিক্ষক দিবসের প্রাক্কালে বালুরঘাটে ভ্রাম্যমাণ বিদ্যালয়ের সূচনা, বাড়বে শিক্ষার্থীদের আগ্রহ।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। ঠিক তার দুদিন আগে বালুরঘাটের পাশেই কাশিম্বী ও খোলাপাড়া গ্রামের সূচনা হলো ভ্রাম্যমাণ বিদ্যালয় বা মোবাইল স্কুলের। অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের ভূগোলের শিক্ষক তুহিনশুভ্র মণ্ডলের মস্তিস্ক প্রসূত এই বিদ্যালয়। মূল উদ্দেশ্য বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি।পড়াশনা, খেলাধুলা, আবৃত্তি, গান, নাটকের মাধ্যমে এই আগ্রহ বাড়ানোর…

