হাজারো মানুষের অংশগ্রহণে রঙিন হয়ে উঠল কুশমন্ডির পথঘাট।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লক জুড়ে মহাসমারোহে পালিত হল বিশ্ব নবীর জন্ম দিবস। এ উপলক্ষে আয়োজিত বিশাল জুলুসকে ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে সমগ্র কুশমন্ডি। বৃহৎ এই রেলি শুরু হয় কুশমন্ডির আমিনপুর বটতলা থেকে। এরপর তা অতিক্রম করে বড়গছি, চৌরঙ্গী, পেত্নীদিঘী, জামাড়, পাঠানপাড়া, বংশিহারি ও বুনিয়াদপুর হয়ে পুনরায় আমিনপুর…

