উত্তর মালদায় বিজেপি মন্ডল কমিটি নিয়ে বিভ্রাট, সভাপতি প্রতাপ সিংহের বিরুদ্ধে ক্ষোভ।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- নব নিযুক্ত মন্ডল কমিটি নিয়ে অসন্তোষ। আর এই অসন্তোষের জেরেই দলের সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে দলের সমস্ত পদ থেকে একযোগে পদত্যাগ করলেন মন্ডল কমিটির একাধিক বিজেপি নেতৃত্ব। ঘটনা উত্তর মালদার রতুয়া বিধানসভার ৪নং মন্ডল কমিটির এলাকার। জানা গেছে, সম্প্রতি রতুয়া বিধানসভায় বিজেপির ৪নং মন্ডল কমিটি গঠন করা হয়েছে।…

