সুকান্ত মজুমদারের নেতৃত্বে মালদায় বিজেপির বিক্ষোভে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-সাংসদ-বিধায়কের উপর হামলার প্রতিবাদে মালদায় বিজেপির ডি.এম অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন জেলা প্রশাসনিক ভবনের দিকে। যদিও আন্দোলনকারীরা আটকা পড়েন পুলিশের দ্বিতীয় বড়ো ব্যারিকেডের কাছে।’ সেখানে আন্দোলনকারী বিজেপি নেতাকর্মীদের বাধা পেয়ে ব্যারিকেডের উপর দলীয় ঝান্ডা তুলে ধরে…

