পথ নিরাপত্তা ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামসেরগঞ্জের ডাকবাংলা সাব ট্রাফিক গার্ড পুলিশ উদ্যোগ নিল এক বিশেষ কর্মসূচির—”সেফ ড্রাইভ, সেভ লাইফ”।
সামসেরগঞ্জ, নিজস্ব সংবাদদাতা, ৪ জুলাই: পথ নিরাপত্তা ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামসেরগঞ্জের ডাকবাংলা সাব ট্রাফিক গার্ড পুলিশ উদ্যোগ নিল এক বিশেষ কর্মসূচির—”সেফ ড্রাইভ, সেভ লাইফ”। শুক্রবার ডাকবাংলা ট্রাফিক অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার ডিএসপি সুকান্ত হাজরা, আইসি সুব্রত ঘোষ, এস টি জি ওসি প্রণব কুমার রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন বাইক চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করে ট্রাফিক পুলিশ। পাশাপাশি, জাতীয় সড়কে টোটো ও ইঞ্জিন ভ্যানের চলাচল সংক্রান্ত নিরাপত্তার বিষয়েও দেওয়া হয় গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। পুলিশ আধিকারিকরা পথ নিরাপত্তা নিয়ে গুরুত্বারোপ করে বলেন, “নিজের ও অন্যের জীবন বাঁচাতে সকলকে সেভ ড্রাইভ, সেভ লাইফ মেনে চলতে হবে।”
এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষদের মধ্যে ট্রাফিক নিয়ম মানার প্রবণতা বাড়বে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা। ভবিষ্যতেও এরকম সচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন ট্রাফিক বিভাগ।

