গঙ্গারামপুর থানার শিববাড়ি মহুর কিসমত এলাকায় চন্দ্রবোড়া সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার শিববাড়ি মহুর কিসমত এলাকায়। ঘটনার পর বিষধর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা। এদিন উদ্ধার হওয়া সাপটিকে দেখতে ভিড় জমায় ওই এলাকার বহু মানুষজন।

স্থানীয় সূত্রের খবর, এদিন দুপুরে খেলা করার সময় সবথেকে দেখতে পাই এলাকার একদল কিশোর। প্রথমে তারা অজগর সব ভাবলেও পরবর্তীতে দেখা যায় সবটি চন্দ্রবোড়া। ঘটনার পর তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদপ্তরে। পরে বন দপ্তরের কর্মীরা ছুটে এসে বিষধর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। এদিন এলাকায় বিষধর সাপ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। উৎসুক জনতা ভিড় জমায় উদ্ধার হওয়া সাপটিকে দেখতে।

বাইট ওমর আলী (প্রত্যক্ষদর্শী)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *