নামাজ শেষে গলা মিলে একে অপরকে শুভেচ্ছা জানান মন্ত্রী গোলাম রব্বানি।
গোয়ালপোখর, নিজস্ব সংবাদদাতা:- দুটো গ্রামের মানুষকে সাথে নিয়ে বিপ্রীত জামা মসজিদে ঈদের নামাজ পড়লেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি এবং জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল। নামাজ শেষে গলা মিলে একে অপরকে শুভেচ্ছা জানান। মন্ত্রী গোলাম রব্বানি জানিয়েছেন, ব্রিটিশ আমল থেকেই এই মসজিদে নামাজ পড়েন এই দুই গ্রামের মানুষ।আমরা দুই গ্রামের মানুষ এক সাথে নামাজ পরি। এছাড়াও আজকের দিনে সেভ ড্রাইভ সেভ লাইভ নিয়েও যুব সমাজকে সচেতনতার বার্তা মন্ত্রী গোলাম রব্বানির।

