আদিবাসী ছাত্র-ছাত্রীদের সুযোগ সুবিধার দাবিতে এদিন বিক্ষোভ দেখায় আদিবাসী কো-অর্ডিনেশন কমিটির ব্যানারে জেলার বিভিন্ন আদিবাসী সংগঠন।
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :-
আদিবাসীদের বিভিন্ন দাবি নিয়ে এদিন বালুরঘাট শহরে মিছিল করে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি পালন করে দক্ষিণ দিনাজপুর আদিবাসী কোঅর্ডিনেশন কমিটি।
আদিবাসীদের সাংবিধানিক অধিকার, আদিবাসী উন্নয়নের বরাদ্দ টাকায় আদিবাসী অধ্যুষিত এলাকায় উন্নয়ন, শুধুমাত্র প্রকৃত আদিবাসীদের আদিবাসী শংসাপত্র প্রদান এবং অল চিকি ভাষার শিক্ষক নিয়োগ, অলচিকি ভাষায় পঠন পাঠন সহ আদিবাসী ছাত্র-ছাত্রীদের সুযোগ সুবিধার দাবিতে এদিন বিক্ষোভ দেখায় আদিবাসী কো-অর্ডিনেশন কমিটির ব্যানারে জেলার বিভিন্ন আদিবাসী সংগঠন।
এদিনের বিক্ষোভ কর্মসূচি ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে বালুরঘাট থানা।
বাইট – মদন মুর্মু, জেলা কোঅর্ডিনেটর, আদিবাসী কোঅর্ডিনেশন কমিটি।

